Wednesday , 30 November 2022 | [bangla_date]

চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড

চিরিরবন্দর (দিনাজপুুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে বিআইডব্লিউটিএ’র নদী খননের উত্তোলিত বালু গোপনে চুরি করে নিয়ে যাবার সময় দুইটি ট্রাক্টর আটক এবং ঘটনার সাথে জড়িত থাকার স্বীকারোক্তির ভিত্তিতে দুইজনকে ১৫দিনের ও একজনকে ৭দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
জানা গেছে, উপজেলার ভিয়াইল ইউনিয়নের প্রভাবশালী একটি মহলের সহযোগিতায় ক’জন বিআইডব্লিউটিএ’র নদী খননের উত্তোলনকৃত বালু সরকারি নির্দেশনা অমান্য করে গোপনে বিক্রি করে আসছিলো। বালু পরিবহনের কারণে জনবসতিসহ আশপাশের স্থাপনা হুমকিতে পতিত হলে এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দায়ের করেন। এ অভিযোগের প্রেক্ষিতে গত ২৯ নভেম্বর মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. খালিদ হাসান। উপজেলার মধ্যদিয়ে প্রবাহিত আত্রাই নদীর ৫ কিলোমিটার এলাকা জুড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. খালিদ হাসান বলেন, বিআইডব্লিউটিএ’র খননকৃত বালু চুরি বন্ধে অভিযান অব্যাহত থাকবে। আবেদনের বিষয়টি বিবেচনা করে স্থানীয় ধর্মীয় ও সেবামূলক প্রতিষ্ঠানকে প্রদান ছাড়াও দরপত্রের মাধ্যমে বালু বিক্রি করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে মাল্টাবাগানে হরেক রকম ফসলের চাষ

৩৩ বছর ধরে পিঁড়িতে বসে চুল কাটেন সম্ভু !

দিনাজপুরের বিভিন্ন উপজেলার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

তীব্র হিমেল হাওয়া ও গুড়িগুড়ি বৃষ্টিতে    দূর্ভোগ পোহাচ্ছে সীমান্ত জনপদ তেঁতুলিয়া

তীব্র হিমেল হাওয়া ও গুড়িগুড়ি বৃষ্টিতে দূর্ভোগ পোহাচ্ছে সীমান্ত জনপদ তেঁতুলিয়া

বীরগঞ্জে অতি দরিদ্রের কর্মসংস্থান বাস্তবায়নে ৪০ দিনের কর্মসূচি উদ্বোধন

রাণীশংকৈলে হযরত মুহাম্মদ (সাঃ) জন্ম উৎসবে আনন্দ মিছিল

আটোয়ারীতে পাটবীজ চাষী প্রশিক্ষণ

বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজে অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মো.জামিউল হককে বিদায় সংর্বধনা প্রদান

কোহলির সমালোচনায় গাভাস্কার, আনুশকার ক্ষোভ প্রকাশ

বীরগঞ্জে বিশ্ব এইডস্ দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত