Thursday , 10 November 2022 | [bangla_date]

জাতীয় পর্যায়ে ২য় স্থান অর্জন করল বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর প্রতিনিধিঃ ইলেকট্রনিক ডাটা ট্রাকিংসহ জনসংখ্যা ভিত্তিক জরায়ু মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং কর্মসূচিতে সেরা ভায়া ও সিবিই কেন্দ্র হিসেবে জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেছেন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সেই সাথে বিভাগীয় পর্যায়ে সেরা কমিউনিটি রেজিষ্ট্রেশন হিসেবে দ্বিতীয় স্থান অর্জন করেন উপজেলার জগদল কমিউনিটি ক্লিনিক। গত ২ নভেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত রেহেনা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম। পরে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ মহসিনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সকল ইউপি চেয়ারম্যান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, নার্স, কর্মচারীসহ সুধীজন উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ইউপি নির্বাচন: ঠাকুরগাঁওয়ে ২০টি রামদা’সহ আটক-১

বীরগঞ্জে বিনামূল্যে কৃষি প্রণোদনার আমণ বীজ ও সার বিতরণ

রাণীশংকৈল মাহারাজা বাজারে ইউপি সদস্যের জিম্মাদার না মানায় দোকান ভাঙচুর!

পীরগঞ্জে ২৭ বছর পর আদালতের মাধ্যমে জমির দখল বুঝে পেল প্রয়াত মুক্তিযোদ্ধার পরিবার

করোনা জয়ী এমপি গোপালকে ফুলেল শুভেচ্ছা

ঘোড়াঘাটে পিকআপের ধাক্কায়  গরু ব্যবসায়ী নিহত

ঘোড়াঘাটে পিকআপের ধাক্কায় গরু ব্যবসায়ী নিহত

বীরগঞ্জে ভোগডোমা আশ্রয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন

জাতীয় চা দিবস আজ সবুজ পাতার দাম না পেয়ে চা বাগান কেটে ফেলছেন চাষিরা \ উত্তরের চা শিল্প কি ধ্বংসের দ্বারপ্রান্তে?

বীরগঞ্জে ট্রাক্টর-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান