Sunday , 27 November 2022 | [bangla_date]

জিগজ্যাগ ইটভাটার ছাড়পত্র ও লাইসেন্স প্রাপ্তি এবং কয়লা সংকট সমাধানের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান

রোববার বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি দিনাজপুর জেলা শাখার নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কার্যালয় সম্মুখ সড়কে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে।
বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি দিনাজপুর জেলা শাখার সভাপতি রেজাউল করিম ও সাধারন সম্পাদক বিশ^নাথ আগারওয়ালা স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয় ২০১৩ সালের ইটভাটা নিয়ন্ত্রণ আইনের জিগজ্যাগ ভাটা বৈধ পদ্ধতির উল্লেখ থাকলেও উক্ত আইনের ৮(৩) (ঙ) এবং ৮ (৩) (খ) উপ-ধারায় “দুরত্ব নির্দিষ্ট” কারনে দেশের অধিকাংশ জিগজ্যাগ অবৈধ হয়ে পড়ে। ফলে মালিকরা পরিবেশের ছাড়পত্র ও লাইসেন্স পাচ্ছেন না। উক্ত আইনের ৮(৩) (ঙ) এবং ৮ (৩) (খ) উপ-ধারায় বাংলাদেশের কোথাও ইটভাটা স্থাপনের স্থান পাওয়া যাবে না। পরিবেশ অধিদপ্তরে আমরা বহুবার আবেদন করলেও উক্ত ধারাটি আজ পর্যন্ত কোন পরিবর্তন হয়নি। পরিবেশ অধিদপ্তর ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ আইনটি পরিবেশ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারী করে। ২০১৯ সালে কিছু ধারার সংশোধন আনলেও উক্ত আইনের কোন পরিবর্তন করেনি। যার ফলে অধিকাংশ মালিকরা লাইসেন্স ও ছাড়পত্র না পাওয়াতে হয়রানীর শিকার হচ্ছে। এছাড়া কয়লা সংকট সমাধানের জন্য প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন করছি। এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সাবেক সভাপতি নুরুল মঈন মিনু, সমিতির সহ-সভাপতি এস,এম রবিউল আলম, মাসুদ আলামিন, মুনতাদির আলী খান, মনোয়ারুল হক মার্শাল, গোলা মোস্তফাসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কাহারোলের ধানের খড় বিক্রির উদ্দেশ্যে এখন দেশের বিভিন্ন জায়গায় যাচ্ছে

বোদায় সম্মাননা স্মারক প্রদান

বীরগঞ্জে বিপুল পরিমাণ জিহাদী বই ও লিফলেট সহ আটক ১

বীরগঞ্জে উত্তর দেউলী রাধাগোবিন্দ মন্দিরের প্রাচীর নির্মাণকাজের উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে জঙ্গী সংগঠনের সক্রিয় সদস্য আনসার আল ইসলাম সহ ৪ সদস্য গ্রেফতার

জনপ্রিয় হয়ে উঠেছে ঠাকুরগাঁওয়ে পরিবেশবান্ধব ইট কারখানা

রাণীশংকৈলে কোচের ধাক্কায় ভ্যান চালক আহত

বীরগঞ্জে চিকিৎসক, নার্স ছাড়াই চলছিল ক্লিনিক, অভিযানে সা’দ ক্লিনিক বন্ধ

বালিয়াডাঙ্গীতে বজ্রপাতে পৃষ্ঠ হয়ে নিহত ১ ও আহত ৭ জন

বোচাগঞ্জে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ