Thursday , 3 November 2022 | [bangla_date]

জেলহত্যা দিবস: ঠাকুরগাঁওয়ে আলোচনা সভা ও দোয়া

মো: মারুফ হোসেন, ঠাকুরগাঁও: ঐতিহাসিক জেলহত্যা দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনু্িষ্ঠত হয়েছে।
বৃহস্পতিবার জেলা আওয়ামীলীগ কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন -জেলা আওয়ামীলীগের সভাপতি মুহা.সাদেক কুরাইশী। বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম, জেলা আ’লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান বাবলু, এ্যাড.ফজলুল হক ও মাহাবুবুর রহমান খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. মোস্তাক আলম টুলু, এ্যাড আসম গোলাম ফারুক রুবেল, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ জুলফিকার আলী, সন্তোষ কুমার আগরওয়ালা, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, পৌর আওয়ামীলীগের সভাপতি ইকরামুল হক একরাম। আলোচনা সভায় সঞ্চালনায় ছিলেন, জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক আবু সাঈদ সোহেল।
সভায় বক্তারা বলেন, জাতীয় চার নেতা বঙ্গবন্ধুর নির্দেশনায় তার অবর্তমানে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে নেতৃত্ব দিয়ে স্বাধীনতা সংগ্রাম বাস্তবায়ন করেছেন। পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর খুনিরা ক্ষমতার প্রলোভন দেখিয়ে জাতীয় চার নেতাকে ক্ষমতায় বসার আহ্বান জানান। এ আহ্বান তারা প্রত্যাখ্যান করায় রাতের আঁধারে জাতীয় চার নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়। তাই সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে গর্জে উঠতে জাতীয় চার নেতার আদর্শ বুকে ধারণ করতে হবে। অসাম্প্রদায়িক চেতনার বিকাশ ঘটলেই মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়িত হবে।
পরে জাতীয় চার নেতাসহ মুক্তিযুদ্ধে নিহত এবং ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধুসহ পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। এর আগে দিবসটি উপলক্ষে সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।
উল্লেখ্য, ১৫ই আগস্টের নির্মম হত্যাকাÐের তিন মাসেরও কম সময়ের মধ্যে মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ও চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএইচএম কামারুজ্জামান এবং ক্যাপ্টেন মনসুর আলীকে এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে নির্মমভাবে হত্যা করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড় মাদকসেবিদের নিরাপদ আড্ডাখানা কেন্দ্রীয় কবরস্থান মাদকের টাকা যোগাতে কবরের পলিথিন, খুটি ও বেড়া চুরি

সাপাহারে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

ঠাকুরগাঁওয়ে ধানের চেয়ে খড়ের কদর বেশি!

বোচাগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ছাত্র/ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি, বাই সাইকেল প্রদান

বোচাগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ছাত্র/ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি, বাই সাইকেল প্রদান

হরিপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষণা

খানসামায় মাদক ও দুর্নীতি বিরোধী শপথ

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ফুলবাড়ী প্রেসক্লাবের প্রতিষ্ঠবার্ষিকী পালন

কাহারোলে শিক্ষার আলো ছড়াচ্ছে খালেদা আলম বিদ্যাপীঠ

দিনাজপুরে নানা কর্মসুচির মধ্যদিয়ে বিশ্ব রেড ক্রস- রেড ক্রিসেন্ট দিবস পালিত

যথাযোগ্য মর্যাদায় হাবিপ্রবিতে জেল হত্যা দিবস পালিত