Wednesday , 30 November 2022 | [bangla_date]

জেলা আওয়ামী লীগের নির্বাচিত সাধারন সম্পাদক মিতা’র আইনজীবী সমিতির নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত

দিনাজপুর জেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত সাধারন সম্পাদক মোঃ আলতাফুজ্জামান মিতা জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন।
বুধবার জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদকের চেম্বারে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক ও জেলা আওয়ামীলীগের নব-নির্বাচিত সহ-সভাপতি এ্যাডভোকেট মোঃ তহিদুল হক সরকার নবাগত জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ আলতাফুজ্জামান মিতাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন এ্যাডভোকেট হাসনে ইমাম নয়ন, এ্যাডঃ শামসুর রহমান পারভেজ, এ্যাডঃ রনি চন্দ্র রায়, এ্যাডঃ সাথী দাস, এ্যাডঃ বিপ্লব, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মোঃ মনিরুজ্জামান জুয়েল, জেলা যুবলীগের সাবেক নেতা মোঃ আশরাফ আলী, জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক পারভেজ আহমেদ চৌধুরী পরাগ প্রমুখ।
অপরদিকে জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারন সম্পাদক এ্যাডঃ নুরুজ্জামান জাহানী, সাবেক সাধারন সম্পাদক হাজী মোঃ সাইফুল ইসলাম এ্যাডভোকেট, সরকারি আইন কর্মকর্তা পিপি এ্যাডঃ রবিউল ইসলাম রবি’র সাথে তাদের নিজ চেম্বারে সৌজন্য সাক্ষাত করেন জেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত সাধারন সম্পাদক মোঃ আলতাফুজ্জামান মিতা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক মহান মে দিবস উপলক্ষে শ্রমিক লীগের র‌্যালি ও সভা

হরিণ শিকার মামলা: হাজিরা থেকে সালমানকে অব্যাহতি সালমান খান।

গোবিন্দগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে দুইজন নিহত

ঠাকুরগাঁওয়ে সড়কের জমিতে অবৈধ স্থাপনা, দপ্তরের চিঠিতেও ব্যবস্থা নিচ্ছে না সওজ

পীরগঞ্জে দুই বস্তা ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক

ঠাকুরগাঁওয়ে মোতওয়াল্লীর হামলায় আহত- ২ জন

রাণীশংকৈলে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন

যৌন হয়রানী মুক্ত পরিবেশ ও শিক্ষাঙ্গন নিশ্চিতকরণসহ বিভিন্ন দাবীতে দিনাজপুরে শিক্ষার্থী ও সুশীল সমাজের মানববন্ধন পালন

পঞ্চগড়ে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করেছে রিক

কাহারোলে দুই চেয়ারম্যান কারাগারে এক চেয়ারম্যান আত্মগোপনে, সেবায় ভোগান্তি