Sunday , 13 November 2022 | [bangla_date]

জেলা ক্রীড়া অফিসের আয়োজনে দিনাজপুরে প্রমীলা ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২২-২০২৩ এর আওতায় দিনাজপুর জেলায় প্রমীলা ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছে সদর উপজেলার ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের মেয়েরা।
জেলা ক্রীড়া অফিসের আয়োজনে শনিবার বিকেলে দিনাজপুর গোর এ শহীদ বড় ময়দানে প্রমীলা ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দেবাশীষ চৌধুরী। চূড়ান্ত খেলায় সেতাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়কে ৪-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়।
খেলা শেষে পুরস্কার বিতরণের পূর্বে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, শিক্ষা, খেলাধুলাসহ সর্বক্ষেত্রে পুরুষদের পাশাপাশি নারীরা যাতে সমান তালে এগিয়ে যেতে পারে সেজন্য বর্তমান সরকার কাজ কাজ করে যাচ্ছে। এছাড়া নারীর ক্ষমতায়নেও কাজ করছে সরকার। তিনি বলেন, খেলাধুলার ভুমিকা খুবই অপরিসীম। খেলাধুলা সুস্থ মন ও জাতি গঠনে সহায়তা করে। আর দিনাজপুর খেলাধুলার জন্য একটি নামকরা জেলা। এই জেলা থেকে জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরি হবে এবং দেশের সুনাম বাড়াবে বলে আমি মনে করি।
জেলা ক্রীড়া অফিসার হীরা আক্তার এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আসলাম হোসেন।
এসময় উপস্থিত ছিলেন ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজুলর রহমান, পাঁচবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. এনামুল হক, কেবিএম কলেজের প্রভাষক মো. মাহবুব আলম পলাশ ও সালকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. আলতাব হোসেন প্রমুখ।
আয়োজকের পক্ষ থেকে জানানো হয়, প্রমীলা ফুটবল প্রতিযোগিতায় ২টি স্কুল ও ২টি ক্লাবসহ মোট ৪টি দল প্রতিযোগিতা করে। সবশেষে ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয় বনাম সেতাবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মধ্যে চুড়ান্ত খেলাটি অনুষ্ঠিত হয়। চুড়ান্ত খেলাটি পরিচালনা করেন প্রধান রেফারি সোহেল রানা, সহারি রেফারি মাজেদুর রহমান ও আল মুসা। শেষ বিকেলে দিনাজপুর বড় ময়দানে অনুষ্ঠিত চুড়ান্ত খেলাটি উপভোগ করেন বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমি মানুষ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
ফুলবাড়ীতে বিস্ফোরক মামলায়  আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ফুলবাড়ীতে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ।

৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় বিষয়ে হাবিপ্রবিতে অবহিতকরণ কর্মশালা

আবারো ভারতীয় ভিসা বন্ধ বাংলাবান্ধা-ফুলবাড়ি রুটে হাজার হাজার মানুষ চরম ভোগান্তিতে

রাণীশংকৈল বাড়ছে করোনা আক্রান্ত রোগী, হাসপাতালে নেই অক্সিজেন!

দিনাজপুরে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক

তৃতীয় লিংগের উত্তরণ আশ্রায়ন (গুচ্ছগ্রাম) পরিদর্শন করেন রংপুর বিভাগীয় কমিশনার

বোচাগঞ্জে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আফছার আলীর ব্যাপক গণ সংযোগ

বোচাগঞ্জে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আফছার আলীর ব্যাপক গণ সংযোগ

হরিপুরে”জাতীয় স্থানীয় সরকার দিবস” পালিত

দিনাজপুর প্রেসক্লাবের নির্বাচনে সভাপতিসহ ১৪ পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত : ভোট গ্রহন হবে সাধারন সম্পাদক পদে

দিনাজপুর প্রেসক্লাবের নির্বাচনে সভাপতিসহ ১৪ পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত : ভোট গ্রহন হবে সাধারন সম্পাদক পদে