Saturday , 5 November 2022 | [bangla_date]

ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

মো: মারুফ হোসেন, ঠাকুরগাঁও :ঠাকুরগাঁও-রুহিয়া রেলপথের ঘনিমহেশপুর গ্রামে ট্রেনে কাটা পড়ে হাজেরা বেগম (৬৪) নামে একজন বৃদ্ধার মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে পঞ্চগড়গামী ট্রেনে কাটা পড়ে ওই বৃদ্ধার মৃত্যু হয়।
নিহত হাজেরা বেগম পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার বামুনকুমার গ্রামের তৈমুর রহমানের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান,শনিবার দুপুরে নিহত হাজেরা বেগম সদর উপজেলার ঘনিমহেশপুর গ্রামের তার মেয়ের বাসা হতে পায়ে হেঁটে নিজ বাড়ি যাওয়ার জন্য রেল লাইন পার হচ্ছিলেন।তিনি কানে কম শোনার কারণে রেল লাইন পাড় হওয়ার সময় পঞ্চগড় গামী ট্রেনে কাটা পড়ে ওই বৃদ্ধার মৃত্যু হয়।
খবর পেয়ে মেয়ের পরিবারের লোকজন বৃদ্ধার খন্ডিত লাশ উদ্ধার করে নিয়ে যায় ।
এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে। রুহিয়া থানা ও দিনাজপুর জিআরপি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
রুহিয়া রেল ষ্টেশনের মাষ্টার নিরঞ্জন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
হিলিতে এ্যম্পোল ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ  ৪ জনকে আটক করেছে পুলিশ

হিলিতে এ্যম্পোল ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ জনকে আটক করেছে পুলিশ

কাম বালা যে দৃষ্টান্ত দেখিয়েছেন, এটি একটি শিক্ষনীয় বিষয়। —-নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী এম.পি

ঐক্যবদ্ধ গণতন্ত্রকে কেউ নস্যাৎ করতে পারবে না -পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

ঠাকুরগাঁওয়ে মাদ্রাসার ছাত্র মুরাদ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও প্রধান আসামীর জামিন বাতিলের দাবি

পীরগঞ্জে নারী দিবস উপলক্ষে ইএসডিও’র র‌্যালী ও আলোচনা সভা

বোদায় বহুল প্রতাশিত আউলিয়ার ঘাটে ওয়াই ব্রীজ নিমার্ণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন

ঠাকুরগাঁওয়ে গলায় ফাঁস লাগিয়ে কিশোরের আত্মহত্যা

২১ আগষ্ট ভয়াবহ গ্রেনেড হামলাকারীদের বিচারের দাবীতে পীরগঞ্জে প্রতিবাদ সভা

বোদায় নতুন ইউএনও’র যোগদান

বীরগঞ্জে ইউপি সদস্যদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন চেয়ারম্যানের