Saturday , 5 November 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৫১ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

মোঃ মজিবর রহমান শেখ,,
জাতীয় সমবায় দিবস বাংলাদেশ সরকার ঘোষিত একটি জাতীয় দিবস। ৫১ তম জাতীয় সমবায় দিবসে” বঙ্গবন্ধুর দর্শন,সমবায়ে উন্নয়ন” (সমবায় অধিদপ্তর কর্তৃক নির্ধারিত)এই পতিপাদ্যকে সামনে রেখে এ বছরও প্রতিবছরের নভেম্বর মাসের ১ম শনিবার দিবসটি সারাদেশ ব্যাপী ন্যায় ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ এর যৌথ উদ্যোগে উদযাপন করা হয়। শনিবার (৫ নভেম্বর) ২০২২ সকাল ১০ টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচি মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়। বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব দাবিরুল ইসলাম এমপি , ঠাকুরগাঁও-২ আসন এবং সভাপতি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটি । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী আসলাম জুয়েল , বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী , ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদ মোহাম্মদ মাজহারুল ইসলাম সুজন , বালিয়াডাঙ্গী উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান প্রবীর কুমার রায় ,এ সময় অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বালিয়াডাঙ্গী উপজেলার সমবায় সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন ।
এ সময় বক্তারা বলেন, বর্তমানে দেশে প্রায় ১ লাখ ৯৬ হাজার সমবায় সমিতি রয়েছে। এর মধ্যে বালিয়াডাঙ্গী উপজেলায় রয়েছে ৬০টি সমবায় সমিতি। এ সব সমবায় সমিতি শেয়ার ও সঞ্চয়ের মাধ্যমে পুঁজিগঠন, বিনিয়োগ, কর্মসংস্থান, উৎপাদন, বিপণন প্রভৃতি কার্যক্রমের মাধ্যমে নিজেদের ভাগ্য উন্নয়নসহ সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক সংগ্রহ অভিযানে বক্তারা

বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন দিনাজপুর শাখার ইফতার মাহফিল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঠাকুরগাঁওয়ের ৩টি আসনে আ’লীগের মনোনয়ন পেলেন যারা

বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশ

পঞ্চগড়ে পৃথক দুই সীমান্ত দিয়ে আবারও ২৪ জনকে ঠেলে পাঠালো বিএসএফ

ঘোড়াঘাটে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল চালক ও হেলপারের

বীরগঞ্জে সচেতনতা বৃদ্ধির জন্য সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ

মঙ্গলবার থেকে সাত দিনের লকডাউনে চাঁপাইনবাবগঞ্জ

বাজারে কয়েক দিনের ব্যবধানে নতুন আলুর দাম কমেছে ৬০টাকা

পরিবেশবান্ধব পদ্ধতিতে লিচুর ফল ছেদক  পোকা দমনে হাবিপ্রবিতে চলছে গবেষণা

পরিবেশবান্ধব পদ্ধতিতে লিচুর ফল ছেদক পোকা দমনে হাবিপ্রবিতে চলছে গবেষণা