Tuesday , 1 November 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্যাপন

ঠাকুরগাঁও জেলায় বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদ্যাপন করা হয়। দিবসটি উপলক্ষে ১ নভেম্বর মঙ্গলবার র‌্যালী, আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারের প্রতিপাদ্য বিষয় “প্রশিক্ষিত যুব, উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ”।
ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে ঠাকুরগাঁও যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয়ের হলরুমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি অনলাইন মাধ্যমে প্রচার করা হয়। পরে আলোচনা সভায় ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন অতিথি ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, ঠাকুরগাঁও জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহ: সাদেক কুরাইশী, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, জেলা আ’লীগের সহ সভাপতি মাহাবুবুর রহমান খোকন, ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক নজরুল ইসলাম স্বপন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, ঠাকুরগাঁও যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো: মনসুর রহমান খান, ডেপুটি কো—অর্ডিনেটর শাহিন আরা সুলতানা গনি প্রমুখ।
পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে ঋন গ্রহিতাদের মাঝে চেক বিতরণ। অতিথি ও প্রশিক্ষানার্থীদের মাঝে যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে তাল গাছের চারা বিতরন শেষে একটি মনোজ্ঞ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জ ঝাড়বাড়ি সড়কের কালভার্টে ভেঙে জনসাধারণের চলাচলের ভোগান্তি

দিনাজপুর শেখ রাসেল স্মৃতি গোলকাপ ফুটবল টুর্নামেন্ট‘র ট্রাইবেকারে রাজু একাদশকে ৪-৩ গোলে পরাজিত করে সৈয়দপুর ফুটবল কোচিং সেন্টার বিজয়ী

আশুড়ার বিল আর দু’পাশের বনের দৃশ্য দেখতে মাঝে দৃষ্টিনন্দন কাঠের সেতুতে উপচে পড়া ভীড়

নারীকে হাত-পা বেঁধে হত্যা  ঘটনায় যুবক আটক

নারীকে হাত-পা বেঁধে হত্যা ঘটনায় যুবক আটক

দিনাজপুরের কাহারোলে শ্রীশ্রী কান্তজীউ মন্দিরে রাস উৎসব উদ্বোধনকালে এমপি গোপাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে

চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আ’লীগের কোন বিকল্প নেই – এ্যাড. অরুনাংশু দত্ত টিটো

বিশ্ববিদ্যালয়ের কাজই হচ্ছে শিক্ষা এবং নতুন নতুন জ্ঞান সৃষ্টি করা–হাবিপ্রবি ভিসি

ঘোড়াঘাটে ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

হরিপুরে ভাম্যমাণ আদালতে দশ হাজার টাকা জরিমানা

সিটি ব্যাংকের সহযোগিতায় ও টিএমএসএস’র আয়োজনে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে ধান কাটার হ্যান্ড রিপার মেশিন ও ইলেকট্রিক স্প্রে মেশিন বিতরণ