Thursday , 24 November 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে আইন শৃঙ্খলা ও সন্ত্রাসী নাশকতা প্রতিরোধ কমিটির মাসিক সভা

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৩ নভেম্বর বুধবার সকাল ১১টায় বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা ও সন্ত্রাসী নাশকতা প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আসলাম জুয়েল।
এ সময় বক্তব্য রাখেন- বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যার মাজেদুর রহমান, বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল আনাম, বালিয়াডাঙ্গী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ রাজিউর রহমান জেহাদ রাজু , আরো বক্তব্য রাখেন- বালিয়াডাঙ্গী উপজেলার ৮ টি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান যথাক্রমে- আলহাজ্ব আকরাম আলী, সাহাবউদ্দীন আহাম্মেদ, আকালু মোহাম্মদ, ফজলে রাব্বী রুবেল, সোহেল রানা, দীলীপ কুমার চ্যাটার্জী, সমর কুমার চ্যাটার্জী, সহ উপজেলা পরিষদের সকল কর্মকর্তাবৃন্দ ও বিজিবি’র কোম্পানী কমান্ডারবৃন্দ বক্তব্য রাখেন। সভায় বালিয়াডাঙ্গী উপজেলার সার্বিক আইন শৃংখলা বিষয়ে ব্যাপক আলোচনা করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সংসদ নির্বাচন কে সামনে রেখে বীরগঞ্জে মোটরসাইকেলযোগে পুলিশি মহড়া

দিনাজপুরে ভুয়া ডাক্তার ও সহযোগী সহ ০২ জন গ্রেফতার। বিপুল পরিমাণ নিষিদ্ধ ঔষধ ও চিকিৎসা সামগ্রী উদ্ধার

পরীক্ষায় ফেল করায় গলায় ফাঁস দিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা

পরীক্ষায় ফেল করায় গলায় ফাঁস দিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা

ফুটবল বিশ্বকাপের পতাকা নিয়ে ছুটে চলছে হাবিব

ঠাকুরগাঁওয়ে প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন !

ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা বিশ্বাস-আস্থা আর বন্ধুত্বের বন্ধনে একটি মডেল সংগঠন জিলা স্কুলের ২০০১ সালের ব্যাচের শিক্ষার্থীদের প্রচেষ্টায়

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন দায়ে বিরামপুরে ৩ দোকানির জরিমানা

বোচাগঞ্জে সামাজিক নিরাপত্তা কর্মসূচীর সফল বাস্তবায়ন সেমিনার

ক্যাম্পাসে ফিরলেন হাবিপ্রবি শিক্ষার্থীরা

বোচাগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-১ আহত-৪