Wednesday , 30 November 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ের শেখ রাসেল চত্বরের নির্মাণ কাজের উদ্বোধন

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও পৌর শহরের আর্ট গ্যালারিতে শেখ রাসেল চত্বরের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। ৩০ নভেম্বর বুধবার বিকেলে ফিতা কেটে চত্বরের নির্মান কাজের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল এমপি। ঠাকুরগাঁও পৌরসভার আয়োজনে উদ্বোধনীতে বক্তব্য দেন প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল এমপি প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, প্যানেল চেয়ারম্যান মো: আব্দুল কাইয়ুম চৌধুরী, সুদাম সরকার, ঠাকুরগাঁও জেলা আ’লীগের প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা রাকিবুজ্জামান, পৌর নির্বাহী কর্মকর্তা মজিবর রহমান, নির্বাহী প্রকৌশলী মো: বেলাল হোসেন, সহকারী প্রকৌশলী মো: সোহেল রানা, পৌর আ’লীগ ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, পৌর কাউন্সিলর নাজিরা আক্তার স্বপ্না, মোছা: পারুল বেগম, রমজান আলী, সাবেক কাউন্সিলর দ্রৌপদী দেবী আগারওয়ালা সহ পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এ সময় ঠাকুরগাঁও পৌরসভার বাস্তবায়নে বার্ষিক সহায়তা তহবিল প্রকল্পের আওতায় শেখ রাসেল চত্বরের নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হাবিপ্রবির ভেটেরিনারি টিচিং হাসপাতালে বায়োকেমিক্যাল এ্যানালাইজার হস্তান্তর

ঠাকুরগাঁওয়ে আলোচিত মিলি হত্যাকাণ্ড, ছেলেসহ আটক ২

চিরিরবন্দরে আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা

নোবেল শান্তি পুরস্কারে ট্রাম্পসহ মনোনয়ন পেলেন যারা

হাকিমপুরে ডা’কাতি প্রস্তুতিকালে ৭ ডা’কাত আ’টক

বোচাগঞ্জে জাতীয় সমবায় দিবস পালন

ঠাকুরগাঁওয়ে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রকল্পের নামে চলছে ভুয়া কর্মীনিয়োগ বাণিজ্য

রাণীশংকৈলে বৈদ্যুতিক স্পর্শে মা ছেলের মর্মান্তিক মৃত্যু ।। বিস্তারিত জানতে টাচ করুন

কাহারোলে সড়ক দূর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত।। ঘাতক ড্রাম ট্রাকে আগুন দিল বিক্ষুপ্ত জনতা

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে স্বামী মাসুদের বিরুদ্ধে আদালতে মামলা