Wednesday , 9 November 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে গণপ্রকৌশল দিবস পালিত । মোঃ মজিবর রহমান শেখ,, ঠাকুরগাঁও জেলা

প্রতিনিধি,,
‘‘টেকসই উন্নয়নে নবায়নযোগ্য জ্বালানি’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে” গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫২তম গৌরবজ্জল প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে ঠাকুরগাঁও জেলায় আলোচনা সভা ও র‌্যালির আয়োজন সহ নানা কর্মসুচি পালিত হয়েছে। ইনসটিটিউড অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার (৮ নভেম্বর) দিনব্যাপি ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয চত্বরে এই কর্মসূচি পালন করা হয়। দিবসটি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সভাপতি মুহা. সাদেক কুরাইশী। বিশেষ অতিথি ছিলেন নেসকো লি: এর নির্বাহী প্রকৌশলী মামুনুর রশিদ। অনুষ্ঠানে আইডিইবি ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি সাদেকুল ইসলামের এর সভাপতিত্বে বক্তব্য রাখেন নেসকো লি: এর সাবেক নির্বাহী প্রকৌশলী অরুনাংশু সেন, আইডিইবি ঠাকুরগাঁও জেলা শাখার সাবেক সভাপতি সাঈদ হাসান চৌধুরি প্রমুখ। বক্তারা প্রকৌশলীদের কাজ ও কাজে গুরুত্ব সর্বত্র তুলে ধরার আহবান জানান । সে সময় তারা প্রকৌশলীদেও পেশাগত উন্নয়নে সরকার ও সরকারি প্রতিষ্ঠানগুলোকে সার্বিক সহযোগিতার আহবান জানান। পরে দিবসটি উপলক্ষ্যে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এতে সরকারি, বে-সরকারি দফতরের কর্মকর্তা, কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজসেবি, শিক্ষকসহ প্রিন্ট ও ইলোট্রনিক মিডিয়ারকর্মীগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রমেশ চন্দ্র সেন এমপির সুস্থতা কামনা ঠাকুরগাঁও পৌর আ’লীগের দোয়া মাহফিল

বিরলে আম উৎপাদকবৃন্দের দিনব্যাপী প্রশিক্ষণ

পঞ্চগড়ে কারিগরি ও বৃত্তিমূলক সপ্তাহ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী

আটোয়ারীতে ইউএনও সহ গুরুত্বপূর্ণ ১০ কর্মকর্তার পদ শুন্য!

ঠাকুরগাঁওয়ে করোনা আক্রান্ত শনাক্ত বেড়েছে। একদিনে ৭ জন আক্রান্ত। মৃত্যু ০১ জন।

কাহারোল থানায় নতুন ওসির যোগদান

দিনাজপুরে গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের মধ্যে সঞ্চয়পত্র বিতরণ

পীরগঞ্জে যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন

পীরগঞ্জে মহিলা কলেজ ও ডিএন ডিগ্রী কলেজের সাথে সোনালী ব্যাংকের চুক্তি স্বাক্ষর

চিরিরবন্দরে তারুণ্যের উৎসব বিতর্ক প্রতিযোগিতা