Thursday , 10 November 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে দিনব্যাপী গাভী পালন-বায়োগ্যাস ও কেঁচো সার বিষয়ে প্রশিক্ষণ

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলায় উন্নয়ন সংস্থা আশা,র উদ্যোক্তাদের সংকর জাতের গাভী পালন, বায়োগ্যাস ও কেঁচোসার বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়। ৯ নভেম্বর বুধবার ঠাকুরগাঁও জেলা প্রাণীসম্পদ দপ্তরের হলরুমে প্রশিক্ষণ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আশা’র উপ পরিচালক (কৃষি) মো: খুরশীদ আলম।
উন্নয়ন সংস্থা আশার আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে আশা জেলা (সদর) শাখার ডিএম মো: মেজবাউদ্দীনের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি আশা’র উপপরিচালক (কৃষি) মো: খুরশীদ আলম, বিশেষ অতিথি আশা’র ঠাকুরগাঁও রিজিওনাল ম্যানেজার জুলফিকার আলী প্রমুখ। দিনব্যাপী প্রশিক্ষণে আশা’র ৩০ জন উদ্যোক্তা অংশ নেন। প্রশিক্ষণ প্রদান করেন প্রাণীসম্পদ দপ্তর ঠাকুরগাঁওয়ের জেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ আবুল কালাম আজাদ ও ঠাকুরগাঁও প্রাণীসম্পদ দপ্তরের জেলা ট্রেনিং অফিসার ডাঃ মোঃ নুরুল ইসলাম। দিনব্যাপী প্রশিক্ষণে উদ্যোক্তাদের গরুর উন্নত জাত পরিচিতি, বৈশিষ্ট্য, বাসস্থান নির্মাণ, গাভীর কৃত্রিম প্রজনন, গর্ভকালীন পরিচর্যা, নবজাতক বাছুরের পরিচর্যা, গরু হৃষ্টপুষ্টকরনে খাদ্য ব্যবস্থাপনা, দুগ্ধবতী গাভীর দুগ্ধ উৎপাদন বৃদ্ধিতে বয়স ভিত্তিক খাদ্য ব্যবস্থাপনা, ঘাস চাষ পদ্ধতি, গরুর রোগ, টিকা ব্যবস্থাপনা, বাজারজাতকরণ, ওজন নির্ণয় বিষয়ে ও বায়োগ্যাস প্লান্ট স্থাপন এবং ভার্মিকম্পোষ্ট সার উৎপাদন পদ্ধতি সম্বন্ধে বিস্তারিত ধারণা দেওয়া হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

প্রেমের ফাঁদে ফেলে তরুণীকে পালাক্রমে ধর্ষণ: রাণীশংকৈলে ৪জন গ্রেফতার !

শেখ হাসিনা ডাক দিলে বিএনপির মহাসমাবেশ তলানিতে পড়বে-এমপি গোপাল

তেঁতুলিয়ায় গম মাড়াই মেশিন উল্টে যুবক নিহত, আহত ৩

রাণীশংকৈলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু !

দিনাজপুরে জ্বীনের বেগম পরিচয়ে প্রতারনা,আটক-৪

ঠাকুরগাঁওয়ে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ‌

পীরগঞ্জে স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

বাংলাদেশ ব্যাংকের সার্বিক তত্বাবধানে ও ইসলামী ব্যাংকের আয়োজনে দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা

বীরগঞ্জে প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত