Tuesday , 29 November 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরিমানা

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়। ২৬ নভেম্বর রোববার ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন স্থানে ঐ প্রতিষ্ঠান সমূহকে জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শেখ সাদী। জানা যায়, ঐ দিন ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার বাংলা বাজার এলাকার একে ওয়েল মিলকে ২ হাজার, মৌসুমী ষ্টোরকে ৪ হাজার এবং পঞ্চগড় রোডের কর্নফুলী এলাকার মেসার্স নুর ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ঐ দিন ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের পক্ষ থেকে মূল্য তালিকা পরিদর্শন ও ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পন্য বা সেবা বিক্রয় না করা, ভেজাল ও নকল পন্য উৎপাদন ও বিক্রয় না করার বিষয়ে অভিযান পরিচালনা করা হয়। এ বিষয়ে উল্লেখিত প্রতিষ্ঠান সহ বিভিন্ন দোকান প্রতিষ্ঠানকে এ জাতীয় অপরাধ না করতে সতর্কও করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান , জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শেখ সাদী।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিএনপি-জামায়াতের নৈরাজ্য-অগ্নিসন্ত্রাস প্রতিরোধে দিনাজপুরে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ অব্যাহত

বীরগঞ্জে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুল(বাংলা স্কুল) এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করলেন জেলা শিক্ষা অফিসার

ঠাকুরগাঁওয়ে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টেশন কর্মশালা

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে ঝাড়বাড়ি গোগরে নারী সমাবেশ ও মতবিনিময় সভা

ফটো সাংবাদিক নুর ইসলামের মাতার জানাযা ও দাফন সম্পন্ন

শেখ হাসিনার নেতৃত্বের প্রজ্ঞা ও দূরদর্শিতা উপলব্ধী করেছেন ভারতীয় নেতৃবৃন্দ -মনোরঞ্জন শীল গোপাল এমপি

কাহারোলে ১১জন ডাকাত গ্রেফতার

বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে ৩টি পদে বৈধ প্রার্থী ১৩ জন

বৈষম্যমূলক পেনশন স্কিম বাতিল ও স্বতন্ত্র বেতনস্কেলের দাবিতে হাবিপ্রবি শিক্ষকদের মানববন্ধন