Monday , 14 November 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে শীতের আগমনে হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা

মারুফ হোসেন, ঠাকুরগাঁও : শীতের মৌসুম শুরু হতে এখানো দেড় মাস বাকি। এরই মাঝে
জেলায় শুরু হয়েছে ঘন কুয়াশার খেলা ও শীতের প্রকোপ এবং হাসপাতালে বাড়ছে
শীতজনিত রোগীর সংখ্যা। এরমধ্যে শিশু ও বৃদ্ধের রোগীর সংখ্যাই বেশি। রোগীর
ভিড় সামাল দিতে সেবিকা ও চিকিৎসকদের রীতিমত হিমশিম খেতে হচ্ছে ।
ঋতুচক্রে এখন চলছে হেমন্ত কাল। শীত কাল আসতে দেড় মাস বাকি থাকলেও
হেমন্তের শুরুতেই গুটি গুটি পায়ে ঠাকুরগাঁওয়ে এসে গেছে শীত। ভোরে কুয়াশার
শিশির সিক্ত মাটিতে ঝড়া শিউলী ফুল আর ঘাসের ডগার শিশির বিন্দু ঝিকমিকি
করছে। অপরূপ হেমন্তের সকালে মিষ্টি রোদ পড়ছে গাছের সবুজ পাতার ওপরে।
ভোরের দিকে ঘনকুয়াশার কারণে রাস্তায় গাড়ি চলতে বিঘœ ঘটছে। তাই গাড়ির
চালকদের হেডলাইট জ্বালিয়ে সাবধানে গাড়ি চালাতে হচ্ছে। দিনের বেলা
মোটামুটি গরম থাকলেও বিকেলের পর থেকেই কুয়াশা পড়তে শুরু করায় শীতের হিমেল
বাতাস শরীর শীতল হয়ে যাচ্ছে। শীতের আগমনের সাথে সাথে বাড়ছে শীতজনিত রোগীর
সংখ্যা। এর মধ্যে শিশু ও বৃদ্ধের নিউমোনিয়াসহ শ্বাসকষ্ট জনিত রোগীর
সংখ্যাই বেশি।
ঠাকুরগাঁও আধুনিক সদর ২৫০শয্যার হাসপাতালে শিশু রোগীর জন্য ৪৫টি
শয্যা নির্ধারণ থাকলেও এখানে গড়ে প্রতিদিন দেড়শ’ থেকে দুইশ’ রোগী ভর্তি
থাকছে। ফলে শয্যার অভাবে রোগী নিয়ে ঠান্ডা মেঝেতেই বিছানা পেতে চিকিৎসা
নিতে হচ্ছে। আর রোগীর অভিভাবকদের অভিযোগ প্রায় সকল ঔষধই বাহির থেকে ক্রয়
করতে হচ্ছে।
হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. শাহিন হোসেন বলেন, শুধু নিজ জেলার
রোগী নয়, পার্শ্ববর্তী পঞ্চগড় ও দিনাজপুরের অনেক রোগীর চিকিৎসা নিতে এই
হাসপাতালে আসায় তুলনামুলক অধিকাংশ দিনে রোগীর ভিড় সবসময় বেশি হয়। চিকিৎসা
দিতে সেবিকা ও চিকিৎসকগণ রিতিমত হিমশিম খেলেও যথাযথ সেবা ও ঔষধ দেওয়ার
চেষ্টা করা হচ্ছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে ৯ম ক্লেমন মুক্তা স্মৃতি অনুর্ধ-১৫ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

পীরগঞ্জে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করার লক্ষ্যে যৌথ সভা

করোনায় আক্রান্ত ফিফা সভাপতি

বীরগঞ্জে এক যুবককের আত্মহত্যা

বীরগঞ্জে এক যুবককের আত্মহত্যা

৩০ কোটি ৭৫ লক্ষ টাকার মৎস্য আহরণের সম্ভাবনা

বীরগঞ্জে হতদরিদ্রদের মাঝে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর বিনামূল্যে বাছুর বিতরণ

বিরলে বেগম জিয়ার রোগমুক্তি কামনায়  ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

বিরলে বেগম জিয়ার রোগমুক্তি কামনায় ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

খানসামা মডেল প্রেসক্লাবের সভাপতি মাসুদ রানা সম্পাদক জসিম উদ্দিন

পঞ্চগড়ে লেডিস ক্লাবের উদ্যোগে প্রতিবন্ধী শিশু কিশোরদের হুইল চেয়ার বিতরণ

ঘোড়াঘাটে বোরো ধান সংগ্রহে ৭৮০জন কৃষক নির্বাচিত