Sunday , 6 November 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে ১১ বছর বয়সের এক শিক্ষার্থী নিখোঁজ

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাঁও সদর উপজেলার ১৮ নং শুখান পুকুরী ইউনিয়নের মো, আসিক রহমানের কন্যা মোছাঃ আফসানা ১১ নিখোঁজ ঠাকুরগাঁও সদর থানায় জিডি।

নিখোঁজ আফসানার পিতা মো,আসিক রহমান, সাং- কালিকাগাঁও, ওয়ার্ড নং- ৯, ডাকঃ ডি হাট, থানা ও জেলা ঠাকুরগাঁও সাংবাদিকদের জানান, গত ২ নভেম্বর বুধবার আনুমানিক সকাল ১০টা ৩০ মিনিটে প্রতিদিনের ন্যায় গড়েয়া গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেয়। স্কুল ছুটি হলে আফসানা বাড়িতে ফিরে আসতে দেরি করলে আমি আমার মেয়ের খোঁজ খবর নেওয়ার জন্য স্কুলের উদ্দেশ্যে রওনা দেই এবং রাস্তার আশেপাশের পরিচিত লোকজন কে জিজ্ঞাসা বাদ করে খবর নেই এবং তার স্কুলে খোঁজ খবর নিয়ে জানতে পারলাম আফসানা সে দিন স্কুলে যায়নি শিক্ষকরা জানান সে অনু উপস্থিত। পরবর্তীতে আমার আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজ খবর নেই এবং এলাকা বাসিকে নিয়ে বিভিন্ন জায়গায় যোগাযোগ করি ও মোবাইল ফোনের মাধ্যমে অনেক জায়গায় খোঁজ করি কিন্তু আফসানার কোন সন্ধান মেলেনি।

আফসানার মা মোছাঃ পারুল আক্তার বলেন, আমি শারীরিক ভাবে অসুস্থ থাকায় কয়েক দিন থেকে বাবা বাড়িতে ছিলাম। আমার মেয়ে গড়েয়া গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী আমাদের মেয়েকে গত বুধবার স্কুলে যাওয়ার পর থেকে খুজে পাওয়া যাচ্ছে না এমন সংবাদ পেয়ে আমি দ্রুত বাড়িতে ছুটে আসি এবং প্রশাসনের সহযোগিতা কামনা করে ৫ নভেম্বর শনিবার ঠাকুরগাঁও সদর থানায় হাজির হয়ে একটি সাধারণ ডাইরী করি।

নিখোঁজ আফসানার বাবা ও মা সকলের উদ্দেশ্যে বলেন, যদি কেউ আমার মেয়েটির সন্ধান পেয়ে থাকেন তাহলে ঠাকুরগাঁও সদর থানা অথবা 01759872486 (আসিক) এই নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিশ্ব এইডস দিবসে পঞ্চগড়ে র‌্যালি আলোচনা সভা

পীরগঞ্জে মানুষ মানুষের জন্য ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

বালিয়াডাঙ্গী’র পারুয়া তরুণ সংঘ সহায়তা ফান্ড থেকে শীতবস্ত্র বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ঠাকুরগাঁওয়ে পণ্যগ্রাফীর মাধ্যমে প্রতারণার অভিযোগে ৪ যুবক গ্রেফতার

বীরগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

দিনাজপুর সদরের নব-নির্বাচিত এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমকে বাশিস এর ফুলেল সংর্বধনা

বালিয়াডাঙ্গীর কৃতীসন্তান ড.গোলাম মোস্তফা জনপ্রশাসন মন্ত্রনালয়ের উপ-সচিব পদে নিয়োগ পেলেন

ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ বালিয়াডাঙ্গী ওসি খায়রুল আনাম ডন

বোচাগঞ্জে এক হাজার পিচ ট্যাপেন্টাডল সহ আটক ১

পঞ্চগড় সদর বিএনপির সম্মেলন : সভাপতি দাউদ, সম্পাদক বাবু