Monday , 7 November 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে ৩ মাদক ব্যবসায়ির কারাদন্ড

মারুফ হোসেন ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে ৩ মাদক ব্যবসায়িকে কারাদন্ড প্রদান করা হয়। গত রোববার ওই তিন জনের প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মো: সামসুজ্জামান।
জানা যায়, সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের মাদারগঞ্জ এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা পরিচালনা হয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে মো: আজিজার রহমান (৫১) কে ২৫০ গাঁজার পুরিয়াসহ গ্রেফতার করা হয়। একই সাথে বিধীনাথ বর্মনের ছেলে নারায়ন বর্ম্মন (৪৫) কে গাঁজা সেবনের দায়ে ও আবুল হোসেনের ছেলে আশরাফুল ইসলাম (৩৫) কেও একই অপরাধে গ্রেফতার করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যামান আদালত বসিয়ে তাদের প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরের ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছেই \ স্থানীয়ভাবে আক্রান্ত রোগী মিলেছে

দিনাজপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

বোদায় সামাজিক সুরক্ষার আওতাধীন সুবিধাভোগী ব্যক্তিদের নিয়ে মতবিনিময়

বোচাগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মধ্যপাড়া পাথর খনির শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের জিটিসি কর্তৃক শিক্ষা উপবৃত্তি প্রদান

ঠাকুরগাঁওয়ে সাপের কামড়ে ২ শিশুর মৃত্যু

বীরগঞ্জের শতগ্রাম ইউপিতে প্রচার-প্রচারণায় ব্যস্ত সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা

দিনাজপুরে বিশ্ব ডিম দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বীরগঞ্জ পৌরসভায় পানি সরবরাহের পাইপ লাইন স্থাপন কাজের শুভ উদ্বোধন

পঞ্চগড়ের আটোয়ারীতে অপহরণের ৫দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধারঃ