Tuesday , 1 November 2022 | [bangla_date]

তেঁতুলিয়ায় জাতীয় যুব দিবস পালিত

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি :
“প্রশিক্ষিত যুব উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই স্লোগানে তেঁতুলিয়ায় পালিত হয়েছে জাতীয় যুব দিবস। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে
শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু। এ সময় উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা
রাজিয়া, ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা করুনা কান্ত রায়, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মাইন উদ্দীন, আনসার ভিডিপি
কর্মকর্তা বেগম রোকেয়া, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রুবেল আলম, যুব উন্নয়ন অধিদপ্তরের নাফিজুল ইসলাম নাফিস, সাখাওয়াতসহ প্রশাসনের বিভিন্ন
দপ্তরের কর্মকর্তা কর্মচারীসহ যুব উন্নয়ন থেকে সুবিধাভোগী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।এ সময় যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নেয়া ১ ব্যাচের ১০ জনকে সনদপত্র বিতরণ করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

জেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী তৈয়ব উদ্দিন চৌধুরীর বিরামপুরে নির্বাচনী সভা

বীরগঞ্জে বাংলাদেশ যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

​সরকার মিথ্যা অপপ্রচার দিয়ে জনগণকে বিভ্রান্ত করে যাচ্ছে : মির্জা ফখরুল

মুখরোচক হিসেবে জনপ্রিয় হচ্ছে তুঁত ফল

কৃষি দপ্তরের ছাড়পত্র না থাকায় দিনাজপুরে অন্য জেলার দুটি কম্বাইন হারভেষ্টার গাড়ী আটক

পাট চাষে আগ্রহ কমছে ফুলবাড়ীর কৃষকদের

ঐতিহাসিক রামসাগরের মিনি চিড়িয়াখানায় মায়াবী চিত্রা হরিনের দল দর্শনার্থীদের কাছে টানছে

তীব্র স্রোতের কারণে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরিতে ভারী যানবাহন চলাচল বন্ধ থাকবে -নৌপরিবহন প্রতিমন্ত্রী

বীরগঞ্জে বলদিয়া পাড়ায় ক্রয়কৃত নিস্কন্টক জমিতে আমের বাগান করল পারুল বেগম

ফুলবাড়ীতে ট্রাকের ধা’ক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃ’ত্যু