Wednesday , 9 November 2022 | [bangla_date]

দিনাজপুরে অটিজম শিশুদের ক্রীড়া আনন্দ উৎসব ও পুরস্কার বিতরণ

দিনাজপুর প্রতিনিধি \
দিনাজপুরে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের অটিজম শিশুদের ক্রীড়া আনন্দ উৎসব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১২টায় দিনাজপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২২-২০২৩ এর আওতায় সদর উপজেলার ক্ষেত্রীপাড়ার বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে অটিজম শিশুদের ক্রীড়া আনন্দ উৎসব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা দুই দিনব্যাপী কয়েকটি গ্রæপে বিভক্ত হয়ে বিস্কুট দৌড়, সফটবল ও বোচি খেলায় অংশগ্রহণ করেন।এতে দৌড় প্রতিযোগিতায় বড় ছেলেদের মধ্যে ১ম সাগর, ২য় জামিদ ও ৩য় শাকিল এবং মেয়েদের মধ্যে ১ম মিনু, ২য় দুলালী ও ৩য় ছোট লিমা। বিস্কুট দৌড় প্রতিযোগিতায় ছেলেদের মধ্যে ১ম ফাহাদ মোল্লা, ২য় সিহাব ও ৩য় মুয়াজ। বোচি প্রতিযোগিতায় ছেলেদের মধ্যে ১ম প্রতিক, ২য় সোহেল ও ৩য় বিশাল এবং মেয়েদের মধ্যে ১ম প্রিয়াংকা, ২য় ইতি ও ৩য় লিমা। সফটবল প্রতিযোগিতায় মেয়েদের মধ্যে ১ম রাফেয়া, ২য় সেলিমা ও ৩য় মিমি এবং ছেলেদের মধ্যে ১ম শরীফ, ২য় সুলতান ও ৩য় আলিফনুর।

জেলা ক্রীড়া অফিসার হীরা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দেবাশীষ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী উপ-পরিচালক ময়নুল হক, বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল শাহনেওয়াজ।
অনুষ্ঠানে বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষকসহ অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
ঘোড়াঘাটে সোনালী ব্যাংক ওসমানপুর  শাখার এটিএম বুথের উদ্বোধন

ঘোড়াঘাটে সোনালী ব্যাংক ওসমানপুর শাখার এটিএম বুথের উদ্বোধন

চিরিরবন্দরে ট্রাক্টর-অটোচার্জার মুখোমুখি সংঘর্ষে আহত ৪

বীরগঞ্জ এপি ও সুজালপুর ইউপি’ র যৌথ আয়োজনে শিশুশ্রম দিবস পালিত

পীরগঞ্জে ক্লিনিক ও ডায়াগনোষ্টিক সেন্টারকে ২৫ হাজার টাকা জরিমানা

​মার্কিন নাগরিকদের দ্রুত কাবুল বিমানবন্দর ত্যাগের নির্দেশ

সমাজকর্ম দিবসের র‌্যালী’র উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক সমাজকর্মী হিসেবে নিজ নিজ অবস্থান থেকেই সমাজের কাজ করতে হবে

সমাজকর্ম দিবসের র‌্যালী’র উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক সমাজকর্মী হিসেবে নিজ নিজ অবস্থান থেকেই সমাজের কাজ করতে হবে

পীরগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ

দিনাজপুরে জাতীয় পাট দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে জাতীয় শোকদিবস উপলক্ষে শিশু একাডেমীর বিভিন্ন কর্মসূচী ।

পৌরসভা নির্বাচন মেয়র পদে ঠাকুরগাঁওয়ে ৭ জন, রানীশংকৈলে ১২জনের মনোনয়ন পত্র দাখিল