Monday , 21 November 2022 | [bangla_date]

দিনাজপুরে অবিচল সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত জননেতা এম আব্দুর রহিমের জন্মবার্ষিকী পালিত

সোমবার দিনাজপুর শহরের প্রাণকেন্দ্র মডার্ণ সিনেমাহল সংলগ্ন বেসরকারি উন্নয়ন সংস্থা ও একটি ব্যতিক্রমধর্মী সামাজিক প্রতিষ্ঠান অবিচল সমাজকল্যাণ সংস্থা দিনাজপুরের আয়োজনে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য, স্বাধীনতা পুরস্কার এ ভুষিত প্রয়াত জননেতা এ্যাডঃ এম আব্দুর রহিম এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অবিচল সমাজকল্যাণ সংস্থা-দিনাজপুরের সভাপতি মোঃ রায়হান কবিরের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সাধারন সম্পাদক মোঃ নেয়ামত উল্লাহ নেয়ামত। প্রধান অতিথি হিসেবে প্রয়াত জননেতা এম আব্দুর রহিম এর জীবন কর্ম-রাজনৈতিক আদর্শ তুলে ধরে আলোচনা করেন প্রধান অতিথি শহর আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ এস.এম শামীম আলম সরকার বাবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ এনামউল্লাহ জেমি ও সাবেক ছাত্রনেতা মোঃ সোনাল।
বক্তারা বলেন, আমাদের স্বাধীনতা অর্জনে এম আব্দুর রহিমের অবদানের কথা আমাদের প্রজন্ম সন্তানদের জানাতে হবে। দেশের মানুষের জন্য, দিনাজপুরবাসীর জন্য, জননেতা এ্যাডঃ এম আব্দুর রহিম যে কাজ করে গেছেন তা গবেষনা করে সর্বস্তরের মানুষকে রাজনৈতিকভাবে-জনসেবক হিসেবে জানাতে হবে। তিনি দিনাজপুরের রাজনৈতিক অভিভাবক হিসেবে আমাদের পথপ্রদর্শক ছিলেন। তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন হাফেজ মোঃ শরিফুল ইসলাম।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে শতবষীর্ বৃদ্ধার বয়সেও নেই কোন নিদিষ্ট ঠিকানা

ঠাকুরগাঁওয়ে জাতীয় পাট দিবস উদযাপনে র‌্যালি ও আলোচনা সভা

উপশহর কাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন পুলিশ লাইন একাদশ

খাদ্যশস্য আড়ৎদার মালিক গ্রুপের দ্বি-বার্ষিক নির্বাচনে রনজিত-পানু পরিষদ পূর্ণ প্যানেলে নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে ১৪ প্রার্থীর মধ্যে ৯ জনের জামানত বাজেয়াপ্ত

দিনাজপুরে সক্রিয় ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার

রাণীশংকৈলে পৌর আ.লীগের উদ্যোগে সদস্য সংগ্রহ শুরু

হিলিতে বিদ্যুতের লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন

তেঁতুলিয়ায় ভ্রাম্যমান আদালতে দুই ব্যক্তিকে অর্থদন্ড

ফেনসিডিলসহ নারী মাদক কারবারিকে গ্রেফতার