Sunday , 13 November 2022 | [bangla_date]

দিনাজপুরে আদিবাসী নারী নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষন কর্মশালা

দিনাজপুরে আদিবাসী নারী নেতৃত্বের  দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষন কর্মশালা

আদিবাসী নারী নেতৃত্বের বিকাশ, নারী অধিকার ও মানবাধিকার বিষয়ে দিনাজপুরে দিনব্যাপী দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্কের সহযোগীতায় ও আদিবাসী নারী পরিষদ দিনাজপুর জেলা শাখার আয়োজনে দিনব্যাপী দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়। আদিবাসী নারী পরিষদের সভানেত্রেী বাসন্তী মুর্মূর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সভানেত্রী কানিজ রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন, বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্কের কোষাধ্যক্ষ শিবানী উরাও,সদস্য সেলিনা সরেন, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক মানিক সরেন।
কর্মশালায় প্রধান অতিথি কানিজ রহমান বলেন, আদিবাসী নারীরা ক্ষমতায়ন কাঠামোর একেবারে বাইরে অথচ ইতিমধ্যে তাদের মধ্যে নেতৃত্বের সক্ষমতা তৈরি হয়েছে। বর্তমান সরকার নারীদের অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতায়নের জন্য নানান পরিকল্পনা নিলেও সেখানে আদিবাসী নারীদের প্রবেশাধিকার সীমিত।
তিনি বলেন, আমাদের এই সংর্কিন মনোভাব থেকে বেড়িয়ে এসে আদিবাসী জনগোষ্ঠির কল্যাণ করতে চাইলে প্রথমেই আদিবাসী নারীদের সর্বক্ষেত্রে সক্ষম হিসেবে গড়ে তুলতে হবে। আর এর জন্যে চাই আদিবাসী নারীদের মাঝে সুশিক্ষার বিস্তার ঘটানো এবং প্রত্যেক নারীকে বেশি বেশি প্রশিক্ষনের আওতায় আনতে হবে। প্রশিক্ষনে অংশ নেয়া নারীদের উদ্দ্যেশে তিনি বলেন, প্রশিক্ষনলব্ধ জ্ঞান নিজেদের সমাজের নারী ও পুরুষদের মাঝে ছড়িয়ে দিতে হবে তাহলেই কেবল আগামীতে এর সুফল পাওয়া সম্ভব হবে।
অনুষ্ঠিত কর্মশালায় জেলা সদরসহ বিভিন্ন উপজেলার ২৭ জন আদিবাসী নারী দক্ষতা বৃদ্ধি বিষয়ক দিনব্যাপী এই প্রশিক্ষন কর্মশালায় অংশ নেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোদায় সর্বজনীন পেনশন বিষয়ক এক মতবিনিময় সভা

দিনাজপুরে মুঠোফোন চু’রির স’ন্দেহে শিশুকে মা’রধর করে বস্তা’ব’ন্দী

রাণীশংকৈলে আসাদুল হত্যায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

দিনাজপুরে ভূমি রেকর্ড সংক্রান্ত হয়রানি থেকে বাঁচার জন্য মানববন্ধন ও স্মারকলিপি

বিশিষ্ট শিক্ষাবিদ- ভাষা সৈনিক প্রফেসর শাহ আব্দুল হাই এর আজ ৭ম মৃত্যু বার্ষিকী

ঠাকুরগাঁওয়ে জাবেদের হত্যকারীদের বিচারের দাবিতে জাবেদের মরদেহ রাস্তায় রেখে সড়ক অবরোধ করে প্রতিবাদ বিক্ষোভ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলা ও হত্যার চেষ্টার অভিযোগে দিনাজপুরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক হুইপ ইকবালুর রহিমসহ ৫৯জনের বিরুদ্ধে মামলা

কয়লাখনি বিরোধী ট্রাজেডি দিবস – ঠাকুরগাঁওয়ে প্রতিবাদ সমাবেশ

রাণীশংকৈল হাসপাতালের দুটি এম্বুলেন্স দীর্ঘদিন ধরে অকোজো

হরিপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগ