Tuesday , 29 November 2022 | [bangla_date]

দিনাজপুরে আফটার লাইফ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

“মানুষ মানুষের জন্য”-এই শ্লোগানকে সামনে রেখে দিনাজপুরে প্রতিষ্ঠিত একটি সামাজিক ও মানবতার সংগঠন আফটার লাইফ ফাউন্ডেশন এর উদ্যোগে সোমবার দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুল (বাংলা স্কুল) মাঠে অসহায় ও দুঃস্থ্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সাবেক সভাপতি ও সংগঠনের উপদেষ্টা রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী, অরবিন্দ শিশু হাসপাতালের সাধারন সম্পাদক ও সংগঠনের উপদেষ্টা শামীম কবীর, সাধারন ব্যবসায়ী মোঃ সেলিম ও বাংলা স্কুলের প্রধান শিক্ষক মোঃ নেজামুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাজুল ইসলাম তাজ। স্বাগত বক্তব্য রাখেন আফটার লাইফ ফাউন্ডেশনের সাধারন সম্পাদক ও দিনাজপুর পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর রেহাতুল ইসলাম খোকা। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি সাব্বির মনোয়ার টনি, নির্বাহী সদস্য আবু কায়েস, লেলিন, মিলন, সুলতান মাহমুদ সুলভ ও মনিরুল ইসলাম মনির। বক্তারা বলেন, দুঃস্থ ও অসহায় মানুষের পাশে আমাদের দাঁড়াতে হবে। আফটার লাইভ ফাউন্ডেশন মানবতার কল্যাণে জনসেবার দায়িত্ব পালন করছে। আগামীতেও সামাজিক ও মানবিক কর্মকান্ডে তারা সহযোগিতা করে যাবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরপিুরে সীমান্ত হত্যা এবং চোরাচালান বন্ধে জনসচতেনামূলক সভা অনুষ্ঠতি

আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ঠাকুরগাঁওয়ে কিশোরী অপহরনের অভিযোগে মামলা

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি, আটক-১

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি, আটক-১

দিনাজপুরে আগাম জাতের আমন ঘরে তুলতে ব্যস্ত কৃষকরা

বীরগঞ্জে সরিষা চাষ বৃদ্ধি পেয়েছে, বাম্পার ফলনের সম্ভাবনা

আটোয়ারীতে সংবাদ সম্মেলনে অভিযোগ যৌতুক না দেয়ায় স্ত্রীকে নির্যাতন করে তালাক দিয়েছে সেনা সদস্য

কিংবদন্তীতুল্য মহাকাব্যকার বিশিষ্ট শিশু নাট্যকার দ্বীজেন্দ্র নাথ ব্যানার্জী অবিলম্বে হারিয়ে যাওয়া দিনাজপুরের মেয়েলী গীত নিয়ে গীতি নাট্য মঞ্চায়ন করা হবে

ঠাকুরগাঁওয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন, হুমকির মুখে শহরের টাঙন ব্রিজ

দিনাজপুরে মোশান ভিউ মোবাইলের আউটলেট চালু হ্যালো রেনেসাঁ শপে