Monday , 14 November 2022 | [bangla_date]

দিনাজপুরে ইসলামি লাইফ টাইম ফাউন্ডেশনের গরিব অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ

দিনাজপুর শহরের কালিতলাস্থ ক্রিসেন্ট কিন্ডার গার্টেন গার্লস স্কুল সংলগ্ন বেসরকারি উন্নয়ন সংস্থা ইসলামী লাইফ টাইম ফাউন্ডেশনের উদ্যোগে ১নং চেহেলগাজী ইউনিয়নের কর্ণাই হাজীপাড়া গ্রামে গরব-দুঃস্থ্য, অসহায় মানুষের জীবন মান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ ও স্বনির্ভর করতে ৮০ জন উপকারভোগী সদস্যদের মাঝে বিনামূল্যে ত্রাণ বিতরণ করা হয়।
১৪ নভেম্বর সোমবার ত্রাণ বিতরণ কর্মসূচীর উদ্বোধন করতে গিয়ে ইসলামি লাইফ টাইম ফাউন্ডেশনের পরিচালক শাহ মোঃ ওমর ফারুক বলেন, আমরা এই সংস্থার মাধ্যমে নারীদের প্রশিক্ষণ দিয়ে টুপি তৈরী, নকশি কাঁথা, বুটিকস, দর্জী প্রশিক্ষণ, শাঁড়ি এ্যাম্ব্রডারী, বাঁশ ও বেতের কাজ, পশু পালন, গরু-ছাগল, খরগস, হাঁস-মুরগী পালনের প্রশিক্ষন দিয়ে এবং তাদের উৎপাদিত পণ্য আমরাই প্রকৃত মূল্য দিয়ে বাজারজাত করার কাজ করব। এছাড়া উপকারভোগী সদস্যদের মাঝে ফ্রি স্বাস্থ্য সেবা প্রদান করা হবে। এসময় উপস্থিত ছিলেন সংস্থার কর্মকর্তা রথিন্দ্র নাথ রায়, উজ্জ্বল রায়, মোঃ তোজাম্মেল হক ও ফিল্ড অফিসার হাফিজা খাতুন। ত্রাণ হিসেবে প্রতি সদস্যকে সোয়াবিন তেল, শরিষা তেল, সাবান, ডিস ওয়াশ লিকুইট, আমলা মাথার তেল ও পেস্ট বিতরণ করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে চার জেলার অংশগ্রহণে ইয়ং টাইগার্স জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ের খেলা শুরু

পার্বতীপুরে আওয়ামী লীগের নারী সমাবেশ

বীরগঞ্জে ঢেপা নদী ভাঙ্গনে, দুশ্চিন্তায় নদী পাড়ের অসহায় মানুষ

দিনাজপুরে বুপ্রেনরফিন ইনজেকশনসহ একজন নারী আটক

বড়বন্দর মন্দির প্রাঙ্গণে দূর্গাপুজা উপলক্ষ্যে বিনামূল্যে ৩শ’ জন পেলেন চিকিৎসা সেবা

জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে যুগ্ম সচিব

সাপের পাতা খেলায় মাতলো হাজার হাজার দর্শক

সারাদেশে ২৪ ঘণ্টায় করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ২০০,আক্রান্ত ১১ হাজার ১৬২ জন

বেলান নদী খনন শুরু হওয়ায় খুশি খানসামা-চিরিরবন্দরের হাজারো কৃষক

ঐতিহাসিক কান্তজীউ মন্দির পরিদর্শনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী