Thursday , 17 November 2022 | [bangla_date]

দিনাজপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মানববন্ধন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাঃ জোবায়দা রহমানের বিরুদ্ধে কথিত মিথ্যা মামলার গ্রেফতারী পরোয়ানার প্রতিবাদে দিনাজপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ২টায় দিনাজপুর জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও জেলা আইনজীবী ফোরামের সাবেক সহ-সভাপতি মোঃ আনিসুর রহমান চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি ফোরাম নেতা মোঃ একরামুল আমিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আইনজীবী ফোরামের সাবেক সাধারণ সম্পাদক আ ন ম হাবিবুল্লাহ, জেলা সাবেক সহ-সভাপতি মোঃ আসির উদ্দীন, গোলাম ফারুক মিনহাজুল হক, আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ ইব্রাহিম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম মানিক, আইনজীবী ফোরামের সদস্য মোঃ ফখরুদ্দিন আলী আশরাফ রঞ্জু, জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও আইন ছাত্র ফোরামের আহবায়ক সাদিব গোলাম বিন নাসের প্রমূখ।
আইনজীবী ফোরামের সাবেক আব মাসুদ ওবায়দুল্লাহ তারেক’র সঞ্চালনায় মানববন্ধনে জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও সাবেক সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান উজ্জল, ফোরাম নেতা মোঃ আব্দুল বাকী, মোঃ রইস উদ্দীন, জেলা আইনজীবী সমিতির সহসাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম-২, মোঃ আজেদুর রহমান, মোঃ মানিক, মোঃ শাহরিযার কবির কিংসুক, সায়েম আহমেদ, মোঃ একরামুল হকসহ আইনজীবী ফোরামের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে অভিযোগ নিজ অপকর্ম ঢাকতেই তারা মিথ্যা ও বানোয়াট সংবাদ সম্মেলন করেছে

পীরগঞ্জ প্রেসক্লাবের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

একে তো প্রতিবন্ধি তারপর আবার ধর্ষণ! রাণীশংকৈলে শালিস বসিয়ে জরিমানা করলেন ইউপি সদস্য

বাস ভাড়া বাড়ল ৬০ ভাগ, কাল থেকে কার্যকর

রাণীশংকৈল প্রতিবন্ধীদের ১৭ হুইলচেয়ার বিতরণ

বিএনপির ৩১ দফা মানুষের মাঝে পৌঁছাতে বোদা পৌরসভায় গণসংযোগ,গণমুখী প্রচারণা ও একদিনে ৯টি উঠান বৈঠক

উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের উদ্যোগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সুফল ভোগীদের মাঝে হাঁসের খাদ্য বিতরণ

রাণীশংকৈলে ধাওয়া খেয়ে মারা গেল বিলুপ্তপ্রায় নীলগাই

ঠাকুরগাঁওয়ে বডি বিল্ডিং প্রতিযোগিতা

শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি