Wednesday , 30 November 2022 | [bangla_date]

দিনাজপুরে জেলা আওয়ামী লীগ’র নব-নির্বাচিত নেতৃবৃন্দের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ

বাংলাদেশ আওয়ামী লীগ দিনাজপুর জেলা শাখার নব-নির্বাচিত সভাপতি-সাধারন সম্পাদকসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন। ২৯ নভেম্বর ২০২২ মঙ্গলবার জেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে দিনাজপুর জেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত সভাপতি সাবেকমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি ও সাধারন সম্পাদক মোঃ আলতাফুজ্জামান মিতা’র নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন সহ-সভাপতি আজিজুল ইমাম চৌধুরী, যুগ্ম সাধারন সম্পাদক শাহ ইয়াজদান মার্শালসহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ নেতা তৈয়ব উদ্দিন চৌধুরী, কামরুল হুদা হেলাল, বজলুল হক, সেলিম চৌধুরী, আমজাদ আলী আহমেদ, পিপি এ্যাডঃ মোঃ রবিউল ইসলাম রবি, এ্যাডঃ পারভেজ, জেলা যুবলীগের সভাপতি রাশেদ পারভেজ, সাবেক সাধারন সম্পাদক হাজী মোঃ সাইফুল ইসলাম এ্যাডভোকেট, মনিরুজ্জামান জুয়েল, খলিলউল্লাহ আজাদ মিল্টন, সৈয়দ সালাউদ্দিন দীলিপ, বিশ^জিৎ ঘোষ কাঞ্চন, পারভেজ আহমেদ চৌধুরী পরাগ, শাহজাহান নভেল, বিরল উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম মোস্তাফিজুর রহমান বাবু, বিরল উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রমা কান্ত রায়, যুগ্ম সাধারন সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মোঃ মোশাররফ হোসেন, বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ নুর ইসলাম নুরসহ জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। শ্রদ্ধাঞ্জলি শেষে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাসহ জেলা আওয়ামী লীগের উত্তোরত্তর সফলতা কামনায় মোনাজাত পরিচালনা করেন এ্যাডঃ হাজী মোঃ সাইফুল ইসলাম।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

হরিপুরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষ্যে পথ-শিশুদের মাঝে খাবার বিতরণ

প্রকৃত ও সঠিক নিয়মে প্রাণির রোগ সনাক্ত করতে পারলে মানুষ সুরক্ষিত থাকবে

উত্তর তরঙ্গ’র পাঠ উন্মোচন অনুষ্ঠানে স্বরূপ বকসী বাচ্চু কবি সাহিত্যিকদের সাহিত্য চর্চার জন্য দিনাজপুর প্রেসক্লাব উন্মুক্ত করা হয়েছে

মনোরঞ্জন শীল গোপাল এমপি’র রোগমুক্তি কামনায় পূজা অর্চনা ও বিশেষ প্রার্থনা সভা

বঙ্গবন্ধু ভ্রাম্যমাণ রেল জাদুঘর এখন সেতাবগঞ্জে

দেশে ফিরলেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ অনলাইন ডেস্ক

বীরগঞ্জে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ

বীরগঞ্জে করোনায় উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের মৃত্যু

ঘোড়াঘাটে ভুয়া ডিবি পুলিশ আটক