Saturday , 12 November 2022 | [bangla_date]

দিনাজপুরে ট্রাকের ধাক্কায় শ্বশুর নিহত, আহত জামাতা

দিনাজপুর-বিরল আঞ্চলিক সড়কের দিনাজপুর সদরের কাঞ্চন ব্রিজের উপর ট্রাকের সাথে ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালক শ্বশুর সোলায়মান নিহত এবং তার জামাতা আনিসুর গুরুতর আহত হয়েছে।
গতকাল শনিবার ভোর ৬টার দিকে দিনাজপুর-বিরল আঞ্চলিক সড়কের দিনাজপুর সদরের কাঞ্চন ব্রিজের উপর ট্রাকের সাথে ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত ওই ভ্যানচালক শ্বশুর সোলায়মান (৬৫) দিনাজপুরের বিরল উপজেলার মাধববাটি গ্রামের মানিক হোসেনের ছেলে।
গুরুতর আহত জামাতা আনিসুর হমান (৪৫) দিনাজপুর সদরের উচার মোড় এলাকার লালচাঁন মিয়ার ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে কোতয়ালি থানার এসআই জাহিদ জানান, শনিবার ভোরে জামাতা আনিসুরকে সাথে নিয়ে ভ্যান চালিয়ে বিরলের মাধববাটি গ্রাম থেকে দিনাজপুর শহরের দিকে যাচ্ছিলেন শ্বশুর সোলায়মান। কাঞ্চন ব্রীজে ওঠার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই চাকায় পিষ্ট হয়ে মৃত্যুবরন করেন শ্বশুর। এসময় গুরুতর আহত জামাতাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে নেয়া হয়। স্থানীয়দের ধাওয়া খেয়ে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেলেও পরবর্তীতে পুলিশ ট্রাকটিকে জব্দ করে থানায় নিয়ে আসে।
বিষয়টি নিশ্চিত করে কোতয়ালি থানার ওসি (তদন্ত) গোলাম মওলা শাহ্ জানান, এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁও পীরগঞ্জে টাঙ্গন নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

হাবিপ্রবিতে কৃষকদের জন্য “আধুনিক পদ্ধতিতে সবজি চাষ” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

বাংলাদেশকে করদরাজ্য বানানোর জন্য একাত্তরে ভারত সহযোগিতা করেছিল -পঞ্চগড়ে জাগপার মুখপাত্র রাশেদ প্রধান

দিনাজপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‌্যালি ও আলোচনা সভা

পীরগঞ্জে মানব কল্যাণ পরিষদ- এমকেপি’র সংলাপ সভা অনুষ্ঠিত

টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের জয়

পঞ্চগড়ে শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক বিতরণ ও অভিভাবক সমাবেশ

২৪ অক্টোবর থেকে শুরু হচ্ছে এইচপিভি টিকা ক্যাম্পেইন বাংলাদেশে প্রতি বছর পাঁচ হাজার নারী জরায়ুমূখ ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়

শোক সংবাদ:

শোক সংবাদ:

পঞ্চগড়ে মুসাফির ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন সাংসদ মুক্তা