Tuesday , 29 November 2022 | [bangla_date]

দিনাজপুরে ত্রি-বার্ষিক সম্মেলনে ঘোষনায় জেলা আওয়ামী লীগের সভাপতি এড. মোস্তাফিজুর রহমান ও সাধারন সম্পাদক আলতাফুজ্জামান মিতা

দীর্ঘ ১০বছর পর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল শেষে সভাপতি হিসেবে দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজারকে পুনরায় মনোনীত করা হয়েছে। আর সাধারণ সম্পাদক হয়েছেন বিদায়ী কমিটির সহ-সভাপতি আলতাফুজ্জামান মিতা।
সোমবার বিকেলে দিনাজপুর ঐতিহাসিক গোর-এ শহীদ ময়দানে অনুষ্ঠিত দিনাজপুর জেলা আওয়ামীলীগের কাউন্সিল শেষে এ ঘোষণা দেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন।
এয়াড়াও সম্মেলনে দু’জন সহ-সভাপতি ও দু’জন যুগ্ম সাধারণ সম্পাদকের নামও ঘোষণা করা হয়।
তারা হলেন, সহ-সভাপতি হিসেবে বিদায়ী সাধারন সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী ও তহিদুল হক সরকার এবং যুগ্ম সম্পাদক পদে শাহ ইয়াজদান মার্শাল ও ফারুকুজ্জামান চৌধুরী মাইকেলের নাম ঘোষণা করেন তিনি।
তিনি আরও বলেন, আগামী ডিসেম্বর মাসের মধ্যেই জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
এর আগে জেলা আওয়ামীলীগের আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন রমেশ চন্দ্র সেন।
এর আগে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমÐলীর সদস্য রমেশ চন্দ্র সেন।
উল্লেখ্য, ১০বছর পর অনুষ্ঠিত এ কাউন্সিলে ইলেকশনের পরিবর্তে সিলেকশনের মাধ্যমে কমিটি গঠন হয়। সব শেষ কাউন্সিল হয়েছে ২০১২সালের ২৩ডিসেম্বর।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে ইউনিয়ন পরিষদে আগুন, আটক-২

পীরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ‘৩ ডিসেম্বর পাক হানাদার মুক্ত দিবস’ পালিত

হাবিপ্রবির দ্বিতীয় সমাবর্তন ২২ নভেম্বর

বীরগঞ্জে সন্তান হত্যা মামলার অভিযুক্ত পিতা লক্ষ্মণ চক্রবর্তী আটক

আটোয়ারী উপজেলা মৎস্য কর্মকর্তা সিরাজাম মুনীরা সুমি’র বিদায় সংবর্ধনা

ফুলবাড়ীতে বিজিবি এ্যাথলেটিকস্ প্রতিযোগিতায় কক্সবাজার রিজিয়ন চাম্পিয়ন

স্প্রে ছিটিয়ে বালিয়াডাঙ্গীতে ২ বাড়ীতে দুধর্ষ চুরি, এলাকায় আতঙ্ক

বিরলে প্রাইভেট কারের ধাক্কায় নিহত ২ জন ও আহত ৪ জনের পরিচয় মিলেছে

পীরগঞ্জে ভূমিহীনদের উপর হামলার প্রতিবাদে র‌্যালী, সমাবেশ ও প্রতিবাদ সভা

ঘোড়াঘাট প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এবি পার্টির মতবিনিময় সভা