Wednesday , 2 November 2022 | [bangla_date]

দিনাজপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদন্ড

দিনাজপুরের ফুলবাড়ীতে ধর্ষণ মামলায় দুই আসামিকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত।
গতকাল বুধবার দুপুরে দিনাজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরীফ উদ্দিন আহমেদ এ আদেশ দেন। একই সঙ্গে আসামিদের ১০হাজার টাকা জরিমানা করা হয়। আসামীদের উপস্থিতিতে এই রায় ঘোষনা করে আদালত।
দন্ডপ্রাপ্তরা হলেন- ফুলবাড়ী উপজেলার মীরপুর গ্রামের হানিফা হাজীর ছেলে বুদু এবং একই এলাকার মোকলেছার রহমানের ছেলে সাগর। বুদুর বাড়িতে কাজ করতেন সাগর।
জানা যায়, ২০২০ সালের ২০ নভেম্বর পথ দেখানোর নাম করে মাঠে নিয়ে এক গৃহবধূকে ধর্ষণ করেন তারা। পরদিন গৃহবধূ বাদী হয়ে বুদু ও সাগরকে আসামি করে ফুলবাড়ী থানায় মামলা দায়ের করলে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
মামলার তদন্ত কর্মকর্তা গত বছরের ১৩ফেব্রুয়ারি আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় মোট ৭জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাড. তৈয়বা বেগম বলেন, আমরা মামলাটি খুবই দ্রæত শেষ করতে সক্ষম হয়েছি। মামলার রায়ে আমরা খুশি। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাড. মাজহারুল ইসলাম সরকার।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটোয়ারীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৫ অনুষ্ঠিত

বোচাগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

খানসামা উপজেলার কুমড়িয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে অবশেষে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের চেয়ারে বসলেন মোকসেদ আলী

দিনাজপুরে ইনষ্টিটিউটের ব্যাডমিন্টন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণকালে হুইপ

পীরগঞ্জে বড়দিন প্রস্তুতি সভা অনুষ্ঠিত

দিনাজপুর জেলা পরিষদ নির্বাচনে বোচাগঞ্জে আওয়ামী লীগের শাহ-নওয়াজ তালা প্রতিকের ব্যাপক গণ-সংযোগ

বীরগঞ্জে ওএমএস কেন্দ্রে ক্রেতাদের উপচেপড়া ভিড়

ক্যারিবীয়দের বিপক্ষে বাংলাদেশের হ্যাটট্রিক সিরিজ জয়

মেয়াদ উত্তীর্ণ রং ব্যবহার, দিনাজপুরে ইউসুফ বেকারীকে জরিমানা

আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত