Wednesday , 9 November 2022 | [bangla_date]

দিনাজপুরে ফেন্সিডিল সহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

দিনাজপুরে ফেন্সিডিল সহ ২ জন  মাদক ব্যবসায়ী গ্রেফতার

র‌্যাব ১৩, সিপিসি-১, দিনাজপুর কর্তৃক বিশেষ অভিযানে ১৭২ বোতল ফেন্সিডিল সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
র‌্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী কোতয়ালী থানাধীন চোখপাড়া এলাকায় বিপুল পরিমান ফেন্সিডিল সহ অবস্থান করছে। উক্ত গোপন সংবাদের ভিত্তিতে ০৭ নভেম্বর ২০২২ খ্রিঃ রাতে দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন ০৬ নং আউলিয়াপুর ইউপিস্থ কাশিমপুর চোখপাড়া এলাকায় র‌্যাবের একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে ১৭২ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী ১। মোঃ ফিরোজ কবির (৩৫), সাং- কাশিমপুর, ২। মোঃ নাজমুল হাসান (১৮+), সাং- পশ্চিম শিবরামপুর, উভয় থানাÑ কোতয়ালী, জেলা- দিনাজপুর’দেরকে গ্রেফতার করে। উল্লেখ্য যে, ধৃত আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্ত এলাকা হতে বিভিন্ন সিন্ডিকের মাধ্যমে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় অতি গোপনে অবৈধ মাদকদ্রবের‌্য ব্যবসা করে আসছে। ধৃত আসামীদের বিরুদ্ধে ডিএমপি, ঢাকা এর তেজগাঁও থানায়, দিনাজপুরের চিরিরবন্দর ও কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈল পৌরসভায় বিনামূল্যে ভিজিএফ এর চাল বিতরণ

আল সাদিদের ইন্তেকাল

আটোয়ারীতে সুশীল সমাজের উদ্যােগে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসুচি পালন

বন্দীদের খোঁজখবর নিতে জেলা ম্যাজিস্ট্রেটের কারাগার পরিদর্শণ

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম আর নেই

কাহারোলে ২ দিন ব্যাপি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন।

দিনাজপুরসহ উত্তরাঞ্চলে ঐতিহ্যবাহী ‘ভাদর কাটানি’ উৎসব শুরু

জনগণ নৌকায় ভোট দেয় বলেই উন্নয়নশীল মর্যাদা পেয়েছে বাংলাদেশ -এমপি মনোরঞ্জন শীল গোপাল

বীরগঞ্জে ঐতিহাসিক মুজিব নগর দিবস উদযাপন 

দুর্ভোগে দু’উপজেলার মানুষ … বীরগঞ্জে নদীর ওপর দাঁড়িয়ে আছে সেতুর খুঁটি, অবশিষ্ট কাজে অচলাবস্থা