Wednesday , 23 November 2022 | [bangla_date]

দিনাজপুরে বাবা-মায়ের ঝগড়ার বলি ছেলে

পার্বতীপুর প্রতিনিধি \ পারিবারিক কলহের জেরে দিনাজপুরে বাবার লাঠির আঘাতে প্রাণ গেলো জাকারিয়া হোসেন নামে এক শিশুর।
মৃত শিশু জাকারিয়া হোসেন(৭) দিনাজপুরের পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউপির দক্ষিণ সালন্দার স্কুলপাড়া গ্রামের দেলোয়ার হোসেন ও জাকিয়া বেগমের ছেলে।
গতকাল বুধবার সকাল ৭টার দিকে পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউপির দক্ষিণ সালন্দার স্কুলপাড়া গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা ও পুলিশ জানান, দেলোয়ার হোসেন পেশায় একজন ইটভাটা শ্রমিক। প্রতিদিন ভোরে তাকে ভাটায় কাজে যেতে হয়। বুধবার ভোরে রান্না করতে দেরি হওয়ায় দেলোয়ার ও তার স্ত্রী জাকিয়া বেগমের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে তিনি উত্তেজিত হয়ে স্ত্রীকে মারধর শুরু করেন। এসময় শিশু জাকির হোসেন দৌড়ে এসে তার মাকে জাপটে ধরলে ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। অভাবের সংসারে স্বামী-স্ত্রীর ঝগড়া বিবাদের মধ্যে অসাবধানতাবসত এ ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানায়। তাদের আরও দুটি সন্তান আছে।
পার্বতীপুর থানার ওসি আবুল হাসনাত খান এর সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক কলহের জেরে ঘটনার শিকার হয়ে ছেলের মৃত্যু হয়েছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে এবং শিশুটির মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন সেবা উদ্বোধনকালে এমপি গোপাল বিশিষ্টজনদের সহযোগিতায় সেন্ট্রাল অক্সিজেন সেবা চালু দেশে একটি সুন্দর উদাহরণ

দিনাজপুরে আস্থা প্রকল্পের বাস্তবায়নে জেলা নাগরিক প্ল্যাটফর্মের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

ঘোড়াঘাটে ভয়াবহ অগ্নিকান্ডে ৭টি ঘর পুড়ে ভুষ্মীভূত

পীরগঞ্জে ৩ দোকানকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরিমানা

তালাকের পর মামলা করায় স্ত্রীর  ওপর এসিড নিক্ষেপ প্রাক্তন স্বামীর

তালাকের পর মামলা করায় স্ত্রীর ওপর এসিড নিক্ষেপ প্রাক্তন স্বামীর

পীরগঞ্জে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ গোল্ড মেডেল অর্জন করায় আটোয়ারী প্রেসক্লাবের সভাপতিকে সংবর্ধনা

পর্যটননগরী গড়ার পথে তেঁতুলিয়ায় অভিযান সড়ক দুর্ঘটনা রোধে সড়ক থেকে বালু–পাথর অপসারণ শুরু

দিনাজপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে  দুইটি দিবস পালন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা

দিনাজপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে দুইটি দিবস পালন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা

যাত্রী সেবায় সর্বোচ্চ সম্মাননা পেল দিনাজপুরের কবির ইন্টারন্যাশনাল