Monday , 14 November 2022 | [bangla_date]

দিনাজপুরে বুপ্রেনরফিন ইনজেকশনসহ একজন নারী আটক

দিনাজপুরে এক হাজার বুপ্রেনরফিন ইনজেকশনসহ রোকেয়া বেগম (৩০) নামে একজন নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ঘোড়াঘাট উপজেলা থেকে এই মাদক ব্যবসায়ীকে আটক করে তারা।
আটককৃত নারী হলেন, দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলার ৪নং বেতদিঘী ইউনিয়নের নথন জামাদানি এলাকার মাসুদ রানা এর স্ত্রী।
দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. শাহ্ নেওয়াজ এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ঘোড়াঘাট উপজেলার নিতাইশা পুশকনি এলাকার ঘোড়াঘাট কারিগরি মহাবিদ্যালয়ের উত্তর পাশের্^ বিরামপুর হতে ঘোড়াঘাটগামী ব্যাটারী চালিত অটো ভ্যানে বসে থাকা অবস্থায় স্কুল ব্যাগ তল্লাশি চালিয়ে এক হাজার বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার করা হয়। এসময় মাদক ব্যবসায়ী মোছা. রোকেয়া বেগম নামে একজন নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
তিনি আরও জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটককৃত মাদক ব্যবসায়ীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হাবিপ্রবিতে সহকারী অধ্যাপকদের জন্য স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস শীর্ষক প্রশিক্ষণ

সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ গোল্ড মেডেল অর্জন করায় আটোয়ারী প্রেসক্লাবের সভাপতিকে সংবর্ধনা

সেতাবগঞ্জ মহিলা সমিতির নির্বাচনে নারগিস-কামনা প্যানেল বিজয়ী

বীরগঞ্জে পল্লীশ্রীর উদ্যোগে সরকারি বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে বার্ষিক সভা

পঞ্চগড় টু রাজশাহী ট্রেন সার্ভিস এর নামকরণ হয়েছে বাংলাবান্ধা_এক্সপ্রেস

চিরিরবন্দরে সড়ক দূর্ঘটনায় বৃদ্ধা নিহত

প্রথমবারের মতো উপজেলা পর্যায়ে ঘোড়াঘাটে সফলভাবে অর্থোপেডিক অপারেশন

ভাইরাল সাইমনের দুই চোখ ৯০% অকেজো ঃ চিকিৎসার জন্য প্রয়োজন ১৫ লাখ টাকা

দিনাজপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা ইশারা ভাষা দিবস পালিত

বিভিন্ন আয়োজনে হাবিপ্রবিতে শেখ রাসেল দিবস উদযাপন