Thursday , 17 November 2022 | [bangla_date]

দিনাজপুরে যহ্মা বিষয়ক মত বিনিময় সভা

বৃহস্পতিবার দিনাজপুর শহরের সুইহারী শিক্ষা নিকেতন স্কুলের হলরুমে বাংলাদেশ জাতীয় যহ্মা নিরোধ সমিতি (নাটাব) দিনাজপুর জেলা শাখার আয়োজনে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ দিনাজপুর জেলা শাখার সদস্যদের নিয়ে “যহ্মা রোগ প্রতিরোধে পুরোহিত সমাজে ও সুশীল সমাজের করণীয়” শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ব্রাহ্মন সংসদ দিনাজপুর জেলা শাখার সভাপতি সুনীল চক্রবর্তীর সভাপতিত্বে মত বিনিময় সভায় উদ্বোধক হিসেবে উদ্বোধন করেন বাংলাদেশ যহ্মা নিরোধ সমিতি (নাটাব) দিনাজপুর জেলা শাখার সভাপতি ডাঃ চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী। স্বাগত বক্তব্য রাখেন নাটাব দিনাজপুর জেলা শাখার সাধারন সম্পাদক কাশী কুমার দাস। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিতলাস্থ টিবি ক্লিনিকের জুনিয়র কনসালটেন্ট ডাঃ সঞ্চিতা রানী দাস। শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্রাহ্মন সংসদ দিনাজপুর জেলা শাখার সাধারন সম্পাদক মৃত্যুঞ্জয় ব্যানার্জী ও সাংগঠনিক সম্পাদক সনৎ চক্রবর্তী লিটু। মুক্ত আলোচনা করেন উপস্থিত পুরহিত সুধীর চক্রবর্তী, বিজয় কৃষ্ণ চক্রবর্তী, প্রশান্ত রায় চৌধুরী জুন, দিবাকর ভট্টাচার্য। প্রধান অতিথি ডাঃ সঞ্চিতা রানী দাস বলেন, আগামী ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ থেকে যহ্মা নির্মুল করতে পুরহিত সমাজের যথেষ্ট ভুমিকা থাকবে। মনে রাখবেন এক নাগারে দুই সপ্তাহ বা তার অধিক সময় ধরে কাশি যহ্মার প্রধান লক্ষন। এব্যাপারে স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করিয়ে বিনামূল্যে চিকিৎসা গ্রহণ করতে হবে। সঞ্চালকের দায়িত্ব পালন করেন নাটাব রংপুর বিভাগের আঞ্চলিক প্রতিনিধি মোঃ কাওছার উদ্দিন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
দিনাজপুরে বিনম্র শ্রদ্ধায় মহান একুশে ফেব্রুয়ারী  ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

দিনাজপুরে বিনম্র শ্রদ্ধায় মহান একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চায় হাবিপ্রবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

বিজ্ঞান শিক্ষায় এগিয়ে যাচ্ছে মাদ্রাসা শিক্ষার্থীরা -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে আইনজীবির বাসায় চুরি চোর আটক !

পঞ্চগড়ে জেলা প্রশাসনের উদ্যোগে ন্যায্যমুল্যের বাজারে কম দামে শাক-সবজি কিনতে পেরে খুশি ক্রেতারা

আটোয়ারীতে জেঁকে বসেছে শীত, বিপাকে শ্রমজীবি সহ শিক্ষার্থীরা

জেলা প্রশাসনের উদ্যোগে দিনাজপুর পৌর এলাকার স্কুল সমুহের সামনে থেকে ময়লা আবর্জনা অপসারন

পীরগঞ্জে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে প্রশিক্ষণ

বিরামপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় তিন ফার্মেসিকে জরিমানা

দিনাজপুরে দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের মানববন্ধন জাতীয় সংসদে দলিত জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবী