Saturday , 12 November 2022 | [bangla_date]

দিনাজপুরে সপ্তাহব্যাপী বই মেলা শুরু

দিনাজপুরে সপ্তাহব্যপী বই মেলা শুরু হয়েছে। প্রথমদিন থেকে শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সের নারী-পুরুষের ভীড় লক্ষ্যনীয় ছিল।
গত শুক্রবার সন্ধায় দিনাজপুরে শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহযোগিতায় জেলা প্রশাসনের বাস্তবায়নে সাত দিনব্যাপী এই বই মেলা শুরু হয়েছে। প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এই মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।
শুক্রবার সন্ধায় বই মেলার উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অসীম কুমার দে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অসীম কুমার দে পাঠ্য বইয়ের পাশাপাশি সৃজনশীল বই পাঠের উপকারিতা উল্লেখ করে বলেন, বই পড়তে পড়তে একঘেয়ামী ভাব চলে আসলে সৃজনশীল বই পাঠ করলে বই পড়ার এনার্জি বৃদ্ধি পায়। এবারে জেলা পর্যায়ে বই মেলায় ঠাঁই পেয়েছে একুশে বই মেলায় অংশগ্রহনকারী প্রকাশক ও তাদের প্রকাশিত বই। জনগণের দোরগড়ায় সেবা পৌঁছে দিতে সরকারের এমন উদ্যোগ বলে জানান তিনি।
বই মেলা উদ্বোধনকালে জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকি,পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহমেদ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বিভিন্ন বই এর স্টল ঘুরে দেখেন অতিথিরা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

কাহারোলে ঘরের দেয়াল চাপায়া নির্মাণ শ্রমিকের মৃত্যু

দিনাজপুরে ট্রাই ফাউন্ডেশনের সহায়তায় শীতবস্ত্র বিতরণ

ঠাকুরগাঁওয়ে জুলাই যোদ্ধাদের মানববন্ধন ও বিক্ষোভ

ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

পার্বতীপুর উপজেলা নির্বাচনের হালচাল প্রার্থীদের দৌড় ঝাপ, একমুখী নির্বাচনের সম্ভাবনা

গোবিন্দগঞ্জে চোরাই গরুসহ ৩জন গ্রেফতার

আমরা প্রমান করেছি বিএনপি সহিংসতা করে না-মির্জা ফখরুল

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ‘শাম্মাম’ চাষে সফল কৃষক মন্ডল ইসলাম,

পৃথক পৃথক যুবলীগের আনন্দ শোভাযাত্রা নানা আয়োজনে দিনাজপুরে আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত