Monday , 7 November 2022 | [bangla_date]

দিনাজপুরে সাড়ে ১৬ কেজি গাঁজাসহ ২ জন গ্রেফতার

র‌্যাব ১৩, সিপিসি-১, দিনাজপুর কর্তৃক অভিযানে ১৬ কেজি ৬০০ গ্রাম গাঁজা সহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
র‌্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন হরিহরপুর সাকিনস্থ কাউয়া পাড়া এলাকায় অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি আভিযানিক দল ০৬ নভেম্বর ২২ইং তারিখে দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন ০৬নং আওলিয়াপুর ইউনিয়নের ০২ নং ওয়ার্ডের অর্ন্তগত হরিহরপুর সাকিনস্থ কাউয়া পাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ১৬ কেজি ৬০০ গ্রাম গাঁজা সহ আসামী ১। মোঃ মকছেদুল (৪৩), সাং- কাশিমপুর ও ২। মোঃ আব্দুল ছাত্তার(৪৩), সাং- হরিহরপুর, থানা- কোতয়ালী, জেলা- দিনাজপুরদ্বয়কে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় বেশ কিছু দিন ধরে দেশের সীমান্ত এলাকা হতে বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে অবৈধ্য মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে স্থানীয় মাদক ব্যবসায়ীদের নিকট ক্রয়-বিক্রয় করে আসছে মর্মে স¦ীকার করে। ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে দিনাজপুর জেলার কোতয়ালী থানায় র‌্যাব বাদী হয়ে একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে আসামীদ্বয় কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে গাছে গাছে ব্যাপক মুকুল আসায় খুশি বাগান মালিকরা

দিনাজপুরে বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ

আজকের শিক্ষার্থীরাই বঙ্গবন্ধু কন্যার স্মার্ট বাংলাদেশ বিনির্মানের কারিগর -হুইপ ইকবালুর রহিম

ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপি’র কার্যালয়ে বিএনপি নেতা মাহবুবর কে মারপিট! এলাকায় থমথমে অবস্থা

চুল কাটতে লম্বা লাইন রাণীশংকৈলে নাপিতের কদর বেড়েছে

হিলি কাষ্টমস্ সিএন্ডএফ এজেন্টস্ অ্যাসোসিয়েশনের নির্বাচন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নির্বাচনি সহিংসতায় নিহত ৩, আহত ৪

নাট্য সমিতির নাট্য কর্মশালার উদ্বোধনকালে রেজাউর রহমান

তথ্য তথ্য খেলা মোঃ- ফয়সাল ইসলাম (নয়ন)

বাসায় ফিরেছেন খালেদা জিয়া