Wednesday , 9 November 2022 | [bangla_date]

দিনাজপুর সরকারী সিটি কলেজে স্বাস্থ্য সচেতনতা সেমিনার ও ক্যাম্প

দিনাজপুর সরকারী সিটি কলেজের আয়োজনে (৮ থেকে ১০ নভেম্বর ) স্বাস্থ্য সচেতনতা সেমিনার ও ক্যাম্প অনুষ্ঠিত হয়। ৮ নভেম্বর-২০২২ মঙ্গলবার সকাল ১১ টায় দিনাজপুর সরকারী সিটি কলেজের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর চক্ষু হাসপাতালের সাবেক প্রধান সার্জন ও বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ বীর মুক্তিযোদ্ধা ডাঃ মোঃ শহিদুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন রংপুর স্বাস্থ্য বিভাগের সাবেক পরিচালক (স্বাস্থ্য) ডাঃ মোঃ আহাদ আলী। দিনাজপুর সরকারী সিটি কলেজে অধ্যক্ষ মোঃ মোজাম্মেল হক এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডাঃ রবিউল ইসলাম, পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের সাবেক উপপরিচালক মোঃ ইরফান আলী চৌধুরী, স্থানীয় সমাজসেবক সারওয়ারুল হাসান ক্লিপটন, কলেজের সহকারী অধ্যাপক (গনিত) মোঃ দেলোয়ার হোসেন, সহযোগী অধ্যাপক (ইংরেজী) আলী আহমেদ, চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোঃ ইয়াকুব আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক মোঃ মাজেদুর রহমান প্রধান। উল্লেখ্য, ৯ নভেম্বর কলেজ ক্যাম্পাসে ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের রেড ক্রিসেন্ট সোসাইটি ও এম আব্দুর রহিম মেডিকেল কলেজ সন্ধানীর সহযোগিতায় বøাড গ্রæপিং টেস্ট এবং রক্ত পরীক্ষা করা হবে। ১০ নভেম্বর কলেজ ক্যাম্পাসে ছাত্র-ছাত্রীদের চক্ষু পরীক্ষা চোখের স্বাস্থ্য বিষয়ক সেবা প্রদান করা হবে। উক্ত সেমিনারে প্রধান অতিথি স্বাস্থ্য বিষয়ের উপর বিশেষ করে চোখের বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন। সর্বশেষে কলেজের অধ্যক্ষ তার নিজের লেখা গল্পের বই অতিথিবৃন্দদের হাতে তুলে দেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোদা বোদেশ্বরী মন্দিরে ভারতীয় সহকারী হাইকমিশনারের পরিদর্শন

পীরগঞ্জে ১৪ টি পরিবারকে ভিটেমাটি ছাড়া করার পায়তারা

হাবিপ্রবিতে ‘ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন পরিকল্পনা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে দিনাজপুরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত

পীরগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

রাণীশংকৈলে মসজিদে বেড়েছে চুরি- প্রশাসন বলছেন আমরা কি মসজিদ পাহাড়া দেবো ?

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে উপজেলা প্রশাসন বীরগঞ্জ কর্তৃক বাজার মনিটরিং চলমান

ফুলবাড়ীতে প্রতিবন্ধী নারীকে হুইল চেয়ার প্রদান

বীরগঞ্জে হত্যা ও চুরির মামলায় ইউপি সদস্যসহ গ্রেফতার – ৭

করোনাকালীন সময় জনসচেতনতা ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় রহমত আলীকে সংবর্ধনা

করোনাকালীন সময় জনসচেতনতা ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় রহমত আলীকে সংবর্ধনা