Thursday , 24 November 2022 | [bangla_date]

ধর্ষণের চেষ্টা ও ভাংচুরের মামলায় আটক -১

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে এক বিধবাকে ধর্ষণের চেষ্টা ও বাড়িঘর ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় গত ২১ নভেম্বর করা মামলায় একজনকে আটক করে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, বীরগঞ্জ উপজেলার ২নং পলাশবাড়ী ইউনিয়নের চাপাপড়া গ্রামের চিত্র সরকার কর্তৃক গত ১২ নভেম্বর -২০২২ গভীর রাতে এক নারীকে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় তাঁর চিৎকারে আশপাশের মানুষ ছুটে এসে অভিযুক্ত চিত্র সরকার কে আটক করেন। এ খবর পেয়ে তাঁর ভাই যামিনী সরকারের নেতৃত্বে ওই বাড়িতে হামলা চালিয়ে মারধর ও ভাংচুর চালানো হয়। সেই সঙ্গে অভিযুক্তকে ছিনিয়ে নেওয়া হয়। চিত্র বাহাহাদুর চান্দিনা বাজারের কণিকা বস্ত্র বিতানের মালিক। আটককৃত যামিনী সরকার ঠাকুরগাঁও জেলার গড়েয়া এলাকার ডাডুয়ার শহিদুল্ল্যা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। ধর্ষণের চেষ্টা ও বাড়িঘর ভাংচুরের এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে বীরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। গত ২১ নভেম্বর মামলা হিসেবে নেওয়া হয়। এদিকে ভুক্তভোগীর ছেলে জানান, আসামিরা প্রভাবশালী হওয়ায় তাঁরা বিভিন্নভাবে হুমকি ধামকী দিয়ে যাচ্ছে। মামলার তদন্তকারী কর্মকর্তা বীরগঞ্জ থানার উপপরিদর্শক এসআই মমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২১ নভেম্বর আসামিদের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাকিরা পালিয়ে গেলেও ২নম্বর আসামি যামিনী সরকার কে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

নবাবগঞ্জে কেরাতিয়া ক্বওমী মাদ্রাসার ১২জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

দিনাজপুরে জেলা বিএনপির উদ্যোগে বই প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

বোচাগঞ্জে মাধ্যমিক শিক্ষা বিষয়ে ওয়ার্কশপ

পঞ্চগড়ে শিশুদের নিয়ে ব্যতিক্রমী কর্মসূচি শুরু  করেছে হৃদয়ে গ্রামবাংলা ফাউন্ডেশন

পঞ্চগড়ে শিশুদের নিয়ে ব্যতিক্রমী কর্মসূচি শুরু করেছে হৃদয়ে গ্রামবাংলা ফাউন্ডেশন

দিনাজপুরে হারিয়ে যাচ্ছে কাউন চাষ

হরিপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে হাবিপ্রবিতে মহান বিজয় দিবস উদযাপিত

বাংলাদেশের উন্নয়ন বিশ্বকে তাক লাগাচ্ছে : প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে সবজি উৎপাদন বেশি হওয়ায় কম দামে বিক্রি

ঐতিহ্যবাহী দিনাজপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত