Friday , 4 November 2022 | [bangla_date]

নবরূপীর শাহ্জাহান শাহ্ ২য় নাট্যোৎসবে কোলকাতার নাটক রাহুলদেব ঘোষ’র নির্দেশনায় কমলী কথা মঞ্চস্থ

নবরূপীর শাহ্জাহান শাহ্ ২য় নাট্যোৎসবে কোলকাতার নাটক রাহুলদেব ঘোষ’র নির্দেশনায় কমলী কথা মঞ্চস্থ

জীবন যাত্রা, ঘাত-প্রতিঘাতকে উপেক্ষা করে সাংস্কৃতিক চর্চার মাধ্যমে একজন শিল্পী চিরদিন বেঁচে থাকে। বিশেষ করে ‘অভিনেতার মৃত্যু নেই’ এই ¯েøাগানকে সামনে রেখে বুধবার রাতে দিনাজপুরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান নবরূপীর আয়োজনে শাহ্জাহান শাহ্ ২য় নাট্যোৎসবে ভারতের নাট্যদল কোলকাতার চাকদহ নাট্যজন প্রযোজিত ও দীপক নায়ক রচিত এবং রাহুলদেব ঘোষ’র নির্দেশনায় কমলী কথা নাটক মঞ্চস্থ হয়েছে দিনাজপুর নাট্য সমিতির মঞ্চে।
‘জয় গুরু অপেরা’র দল আলকাপ পালা নাটক করেন তাদের জীবন চলে। আধ পেট খেয়ে শুধু কি টাকার জন্য তারা পালা করে? না নেশা তাদেরকে শিল্পীর বাধনে বেধে রেখেছে। পালার মধ্যে বংশি ও কমলীর চরিত্রে যে বহিঃপ্রকাশ ঘটেছে তা স্মরণ রাখার মতো। দর্শকেরা অবাক হয়েছে ছেলেরা নারী চরিত্রে অভিনয় দেখে যা নাটকের শেষ পর্যন্ত দর্শকেরা বুঝতে পারেনি কে পুরুষ কে নারী। খুব ভালো না হলেও মোটামুটি হাসি-দুঃখ ভরা কমলীর কথা নাটকটি ভালো। এতে অভিনয় করেছেন প্রয়াংশু দাস, অভিক ধর, সুমন পাল, অয়ন চক্রবর্তী, রাহুল দেব ঘোষ, তন্ময় মজুমদার, সঞ্জিব সাহা। ঢোলবাদক হিসেবে- অভিজিৎ বিশ^াস, বাঁশি- ধনঞ্জয়, ধোতরা- বিমল দাস, আলো- বিক্রম ও আবহ্ সংগীতে- শৈলী দত্ত মোটামুটি চালিয়ে গেছে। নাটক শেষে নবরূপীর সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক একেএম মেহেরুল্লাহ বাদল, নাট্যেউৎসব উপ-কমিটির আহবায়ক সুনীল চক্রবর্তী, নাট্য সম্পাদক শামীম রাজা, নৃত্য প্রশিক্ষক রওনক আরা হক নিপা, অর্থ সম্পাদক আতিকুর রহমান নিউ, কোলকাতা নাট্য দলের শিল্পীদের হাতে ফুলের তোড়া, নাট্যোৎসবের ব্যাগ, ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানায়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সকাল—সন্ধ্যা গণঅনশন

দিনাজপুরের বিনোদন কেন্দ্র স্বপ্নপুরী থেকে ৪৮টি বন্যপ্রাণী উদ্ধার

বীরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

বীরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

শতাধিক অসহায়, শীতার্তের মাঝে কম্বল বিতরণ

সেতাবগঞ্জে ৩শ দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন পৌর আওয়ামীলীগ

একদিনেই এলো ১০৭৭ টন পেঁয়াজ, দাম কমলো কেজিতে

শেষ মুহূর্তে সরস্বতী প্রতিমায় রংতুলির আঁচড় খানসামায় প্রতিমা বিক্রির হাট

দিনাজপুরের বাতিলকৃত চালকলগুলোর লাইসেন্সসমুহ পুনঃবহালের অনুরোধে স্মারকলিপি

কাহারোলে বোরো বীজ তোলাকে রক্ষার জন্য পলিথিন ব্যবহার করছেন কৃষক

পীরগঞ্জে বিকাশ দোকানের ক্যাশ বাক্সের তালা ভেঙ্গে তিন লাখ টাকা চুরি