Tuesday , 15 November 2022 | [bangla_date]

নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দিনাজপুরে সৌন্দর্য বিষয়ক প্রশিক্ষনে সনদ বিতরন

নারীদের কর্মসংস্থান সৃষ্টি ও তাদেরকে স্বাবলম্বী করার লক্ষে দিনাজপুরে দুদিন ব্যাপী সৌন্দর্য বিষয়ক প্রশিক্ষনের সমাপনী শেষে সনদপত্র বিতরন করা হয়েছে।
দুইদিনের এই প্রশিক্ষনে অংশগ্রহনকারী নারীদের হাতে সাজানো ব্রাইডাল সাজেই সরু পথে ক্যাটওয়াকে র‌্যাম্প করে মডেলরা।
গত সোমবার দিবাগত রাতে দিনাজপুর শহরের অভিজাত একটি রেস্টুরেন্টে সৌন্দর্য বিষয়ক প্রশিক্ষনের সমাপনীতে অংশগ্রহনকারীদের মাঝে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি যুব উন্নয়ন অফিসার দিনাজপুরের উপ-পরিচালক খন্দকার রওনাকুল ইসলাম।
দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরুপ বকসাী বাচ্চুর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রশিক্ষনের আয়োজক কানিকা’স বিউটি সেলন এর পরিচালক কনিকা রহমান পারুল।
এসময় ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন ঢাকা রিপোটার্স ক্লাবের প্রেসিডেন্ট মো: আনিসুর রহমান সাব্বির।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোতয়ালি থানার ওসি(তদন্ত) গোলাম মওলা শাহ্, ঢাকা থেকে আগত মেকাপ আর্টিষ্ট জামিল স্বপ্ন, সাংবাদিক শাহরিয়ার হিরু, মোসাদ্দেক হোসেন, রাকিবুুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য, দুদিনব্যাপী এই কর্মশালায় স্থানীয় ৩০জন নারী অংশগ্রহন করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ বিষয়ে অবহিতকরণ কর্মশালা

পীরগঞ্জে এতিম শিশুদের বৈদ্যুতিক ফ্যান দিলেন ল্যাম্পপোস্ট

বিরলে কষ্টিপাথরের বিষ্ণু মুর্তি উদ্ধার

আটোয়ারীর ‘রসেয়া সবুরন নেছা দাতব্য চিকিৎসালয়’টি শীঘ্রই চালু হতে যাচ্ছে

আটোয়ারীতে বাংলাদেশ স্কাউটস দিবস উদযাপন

পঞ্চগড়ে এক অসহায় পরিবারের পাশে ‘গরিবের বন্ধ’ু অ্যাডভোকেট আহসান হাবিব

দিনাজপুরের শীতার্ত অসহায় মানুষের জন্য উষ্ণ উপহার দিল মানবতার সংগঠন খায়রুল আনাম ও জাহানারা বেগম ট্রাস্ট

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মটর সাইকেল আরোহী নিহত, আহত-০১

দিনাজপুরে আর্জেন্টিনা সমর্থকদের বিজয় উল্লাস

বিরামপুর প্রেসক্লাবের আয়োজনে ইউএনওর বিদায় ও এসিল্যান্ডের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত