Friday , 4 November 2022 | [bangla_date]

নিউটাউন ফুটসাল ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন জনকল্যান সমিতি

দিনাজপুরে নিউটাউন ফুটসাল ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর চ্যাম্পিয়ন উপশহর (নতুন-৬) জনকল্যান সমিতি। রানার্স আপ হয়েছে খেরপট্টি একাদশ। ৩ নভেম্বর বৃহস্পতিবার দিনাজপুর শহরের উপশহর ৩নং মিতালী মাঠে টুর্নামেন্টের চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়। চুড়ান্ত খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে ট্রফি এবং প্রাইজ মানি তুলে দেন প্রধান অতিথি দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র আবু তৈয়ব আলী দুলাল। বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়নের সভাপতি আলহাজ্ব মাসুদ আলম। সভাপতিত্ব করেন দিনাজপুর স্কুল অব লিবারেটর্স এর অধ্যক্ষ ও মিতালী সংঘের সাধারন সম্পাদক এ কে এম জিয়াউল হক সিজার। টুর্নামেন্টের আয়োজনে ছিলেন প্রান্ত, রাব্বি, আশিক ও সাকিব। খেলায় খেরপট্টি একাদশকে ২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় উপশহর (নতুন-৬) জনকল্যান সমিতি। রেফারি ছিলেন সুজিত।
এসময় উপস্থিত ছিলেন পেইন্টার শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক রমজান আলী (বাবু), ছাত্রলীগ নেতা বাহাউদ্দীন পলাশসহ মোশরফ হোসেন, গরীবে নেওয়াজ, জোবায়ের আহমেদ চয়ন প্রমুখ।
পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, মাদক নয়, খেলাধুলায় আগ্রহ হতে হবে। কারন মাদকমুক্ত দেশ গড়তে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলাই পারে মাদকাসক্তদেরকে বাচাতে। তিনি এ ধরনের টুর্নামেন্টের আয়োজকদের ধন্যবাদ জানিয়ে আরও বলেন, তরুন প্রজন্মদের রক্ষা করতে হলে এ ধরনের টুর্নামেন্ট প্রতিনিয়ত করতে হবে। একটি টুর্নামেন্ট খেলাধুলার মাধ্যমে একটি ছেলেকে মাদকমুক্ত রাখতে পারে। তাই পড়াশোনার পাশাপাশি ক্রীড়ার প্রতি ঝুকতে হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে উপজেলা প্রশাসনের মতবিনিময় ও প্রেস ব্রিফিং সভা অনুষ্ঠিত

দিনাজপুরে জ্বীনের বেগম পরিচয়ে প্রতারনা,আটক-৪

যুব সমাজের কাছে ক্যাপ্টেন শেখ কামাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে -হুইপ ইকবালুর রহিম

ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

পঞ্চগড়ে মাঝারী শৈত্যপ্রবাহ তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রির ঘরে, দিনভর ঝলমলে রোদে স্বস্তি

বীরগঞ্জে ছিন্নমূল ও পথচারীদের ইফতার সামগ্রী বিতরণ

কাহারোলের পূর্বমল্লিকপুর ডিগ্রী কলেজে ৭৫ লক্ষ টাকা ব্যায়ে নর্বনিমির্ত একাডেমিক ভবনের উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে বিভিন্ন আয়োজনে পাকিস্তানী হানাদার মুক্ত দিবস পালিত

দিনাজপুরে গণঅধিকার পরিষদের সদর পৌর শাখার নবগঠিত কমিটি ঘোষণা

নবাবগঞ্জে নলকূপের ড্রেন খননকালে গণেশের মূর্তি উদ্ধার