Saturday , 26 November 2022 | [bangla_date]

পঞ্চগড়ে কাল্ব এর ১৩তম বার্ষিক সাধারণ সভা

পঞ্চগড় প্রতিনিধি\ পঞ্চগড় সদর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড-কাল্ব এর ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমবায় কর্মকর্তা মো. মোস্তফা কামাল। কাল্ব সভাপতি আবু সাঈদ সোহেলের সভাপতিত্বে সাধারণ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কাল্ব লিমিটেডের ভাইস চেয়ারম্যান ফাহমিদা সুলতানা সীমা, ‘ক’ অঞ্চলের ডিরেক্টর জিল্লুর রহমান, সদর উপজেলা সমবায় কর্মকর্তা মামুন কবীর ও কাল্ব লিমিটেড পঞ্চগড়-ঠাকুরগাঁও এর জেলা ব্যবস্থাপক খন্দকার ফারুক আহমেদ। পঞ্চগড় সদর কাল্ব এর ডিরেক্টর আজিরুল ইসলামের সঞ্চালনায় সাধারণ সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য দেন পঞ্চগড় সদর কাল্ব এর সাধারণ সম্পাদক মফিজুল হক, পঞ্চগড় সদর কাল্ব এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির প্রমূখ। সভায় ২০২১-২২ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন পেশ করেন কাল্ব এর ট্রেজারার আতাউর রহমান। সাধারণ সভা শেষে আকর্ষণীয় র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
বোদায় এক ব্যবসায়ীর লাশ উদ্ধার

বোদায় এক ব্যবসায়ীর লাশ উদ্ধার

রাণীশংকৈলে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

বীরগঞ্জ উপজেলা পরিষদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বাজার নিয়ন্ত্রনে প্রশাসনের অভিযান, বেশি দামে আলু বেচলে কঠোর ব্যবস্থা

গণতান্ত্রিক যুক্তফ্রন্ট থেকে মনোনয়ন চুড়ান্ত হলে শক্ত প্রতিদ্বন্দ্বি হতে পারেন অধ্যাপক এমরান আল আমিন

ঠাকুরগাঁওয়ে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত

আটোয়ারীতে জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৫ পালিত

উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ২৮ তম বর্ষপূর্তি উপলক্ষ্যে আলোচনা

বীরগঞ্জে পেঁয়াজের দাম স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং

ঠাকুরগাঁওয়ে ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল দিয়ে আস্ত বাড়ি তৈরি