Thursday , 10 November 2022 | [bangla_date]

পঞ্চগড়ে ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধনী খেলায় কেজি এলিভেন জয়ী

পঞ্চগড় প্রতিনিধি\ পঞ্চগড়ে ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধনী খেলায় কাঞ্চনজঙ্ঘা ক্রিকেট ক্লাবকে ৪৬ রানে হারিয়েছে কায়েতপাড়া কেজি এলিভেন। টসে জিতে কাঞ্চনজঙ্ঘা ক্রিকেট ক্লাব কায়েতপাড়া কেজি এলিভেনকে ব্যাটিংয়ে পাঠায়। নির্ধারিত ৪০ ওভারের খেলায় ৯ উইকেট হারিয়ে ১৫৯ রান করে কায়েতপাড়া কেজি এলিভেন। জবাবে কাঞ্চনজঙ্ঘা ক্রিকেট ক্লাব ৩০ ওভার তিন বলে সবকটি উইকেট হারিয়ে ১১৩ রান করে। বিজয়ী দলের নয়ন ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে গতকাল বৃহস্পতিবার ওই খেলা অনুষ্ঠিত হয়।
সকালে প্রধান অতিথি হিসেবে টুর্ণামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম। এ সময় তিনি বলেন, জেলা প্রশাসক বলেন, ক্রিকেট শুধু খেলা নয়, এটা হচ্ছে ক্যারিয়ার এবং স্প্রিট। পঞ্চগড়ের শরিফুল সর্ম্পকে তিনি বলেন, আমাদের পঞ্চগড়ের গর্ব। অনুর্ধ-১৯ এ জাতীয় টিমে খেলে বিশ^ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এভাবে খেলোয়াড়রা আমাদের জাতীয় ও আন্তর্জাতিকভাবে বাংলাদেশ এবং পঞ্চগড়কে তুলে ধরছেন। আমরা চাই এই তরুণরাই একদিন সব কিছু বদলে দিবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা। অন্যান্যের মধ্যে জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি মির্জা নাজমুল ইসলাম কাজল, যুগ্ম সম্পাদক রাজীব হাসান, সদস্য মোফাজ্জল হোসেন প্রধান আজাদ, আফজাল হোসেনসহ বিপুল সংখ্যক ক্রিকেটপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন। টুর্ণামেন্টির সার্বিক ব্যবস্থাপনায় ক্রীড়া সংস্থার সদস্য জহির মৃধা। জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় টুর্ণামেন্টে ১৬ টি দল অংশ নিচ্ছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটোয়ারী মডেল স্বাস্থ্য কমপ্লেক্সের ইতিহাসে প্রথম সফল পিত্তথলির পাথর অপারেশন

বিরলে সাংবাদিকদের সাথে ভুমিহীন সমন্বয় পরিষদের মতবিনিময় সভা

ঠাকুরগাঁও হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় এক শিশুর মৃত্যুর অভিযোগ

কাহারোলে তারুন্যের উৎসব উপলক্ষে ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

দিনাজপুরে শীতার্ত অসহায় মানুষের জন্য উষ্ণ উপহার

বিশ্ব শিক্ষক দিবস ঠাকুরগাঁওয়ে স্বামীর অবসর ভাতা পেতে দ্বারে দ্বারে ঘুরছেন শিক্ষক নজরুলের স্ত্রী !

ঠাকুরগাঁওয়ে বিনামূল্যে বকনা জাতের গরু বিতরণ । মোঃ মজিবর রহমান শেখ,

রাণীশংকৈল নবনির্বাচিত মেয়রকে সংবর্ধনা

ঠাকুরগাঁওয়ে জেলা পর্যায়ে সাহিত্য সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান–আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

বোচাগঞ্জ উপজেলার আটগাঁও প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন