Tuesday , 22 November 2022 | [bangla_date]

পঞ্চগড়ে প্রতারকদের কাছ থেকে উদ্ধার করা তক্ষক, অবমুক্ত করা হল বন বিভাগে

পঞ্চগড় প্রতিনিধি \ পঞ্চগড়ের দেবীগঞ্জে প্রতারকদের কাছ থেকে উদ্ধার করা টক্কর বা তক্ষকটি অবমুক্ত করা হয়েছে পঞ্চগড় বন বিভাগে। গত রোববার বিকেলে তক্ষকটি অবমুক্ত করেন পঞ্চগড়ের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মতিউর রহমান। এসময় পঞ্চগড় বন বিভাগের ফরেস্ট রেঞ্জার উজ্জল হোসাইন, বীট কর্মকর্তা সুলতান মাহমুদ, দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রঞ্জু আহমেদসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
গত শুক্রবার রাতে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ক্রেতা সেজে তক্ষক কিনতে গিয়ে পাঁচ পাচারকারীকে আটক করে দেবীগঞ্জ থানা পুলিশ। আটককৃতরা হলেন, পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার পামুলি ইউনিয়নের রাজারহাট এলাকার আব্দুল বাসেদের ছেলে আমজাদ হোসেন (৪৫), একই উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে হাসান আলী (৩২), বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের বদেশ্বরী এলাকার সমারু চন্দ্রের ছেলে দেবারু চন্দ্র (৩৫), একই উপজেলার পাচঁপীর ইউনিয়নের বৈরাতি সেনপাড়া এলাকার আফাজ উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৪০) এবং ঠাকুরগাঁও সদর উপজেলার পূর্ব শুখানপুকুরী এলাকার লালু মোহাম্মদের ছেলে রেজাউল করিম (৪০)। পরে আটককৃত পাঁচজনের বিরুদ্ধে দেবীগঞ্জ থানার উপপরিদর্শক শহীদুল ইসলাম বাদি হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন।
ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে গত শনিবার সন্ধ্যায় ওই পাঁচ আসামীকে হাজির করে পঞ্চগড়ের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালতের বিচারক মতিউর রহমান ওই পাঁচ আসামির প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুর দলিল লেখক সমিতির সভাপতি ফেরদৌস, সাধারণ সম্পাদক আইয়ূব

দারিদ্র বিমোচনে ক্ষুদ্র ঋণ প্রকল্প শেখ হাসিনা সরকারের মাইলফলক অবদান-সমাজসেবা ডিডি

পীরগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস পালিত

বীরগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অতি দরিদ্র পরিবারের বস্ত্র বিতরণ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৫১ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

পঞ্চগড়ে ২৭ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

আটোয়ারীতে বিদ্যুৎ স্পর্শে সমস্ত শরীর ঝলসে গেছে এক নির্মাণ শ্রমিকের

শুদ্ধাচারে জেলার শ্রেষ্ঠ খানসামার ইউএনও তাজ উদ্দিন

তাড়িয়ে দেয়া সেই বৃদ্ধা মায়ের ঠাঁই হাসপাতালে

রাণীশংকৈলে প্রচারণা ছাড়াই ইজিপিপির তালিকা, সুবিধাভোগীরা বঞ্চিত হওয়ার আশ’ঙ্কা