Wednesday , 16 November 2022 | [bangla_date]

পার্বতীপুরে ইয়াবাসহ যুবক আটক

পার্বতীপুর প্রতিনিধি \ মিথাইল এ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেটসহ দিনাজপুরে পার্বতীপুরে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।
আটক যুবক আব্দুল হাকিম পার্বতীপুর উপজেলার ইউপির খলিলপুর সরদারপাড়া গ্রামের ছইমুল ইসলামের ছেলে।
গতকাল বুধবার আটকের পর বাড়ীর শয়ন কক্ষের সোকেসের ড্রয়ার তল্লাশী করে মিথাইল এ্যামফিটামিনযুক্ত ৭২০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় ওই যুবককে আটক করা হয়।
দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. শাহ্ নেওয়াজ এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে পার্বতীপুর উপজেলার ৯নং হামিদপুর ইউনিয়নের খলিলপুর সরদারপাড়া এলাকার নিজ বাড়িতে তল্লাশি করে একটি প্লাস্টিক কৌটার ভেতর থেকে পলিথিন মোড়ানো অবস্থায় ৭শ ২০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় মাদক ব্যবসায়ী মো. আব্দুল হাকিম নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। ৭ দশমিক ২০ গ্রাম ওজনের ইয়াবা ট্যাবলেটগুলো মূল্য দুই লাখ ১৬ হাজার টাকা বলে জানিয়েছেন তিনি।
তিনি আরও জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটককৃত মাদক ব্যবসায়ীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঝোপঝাড়ে মলত্যাগ সংবাদ প্রকাশে’ রাণীশংকৈলে ৩০ পরিবার পাচ্ছে আশ্রয়ণ প্রকল্পের বাড়ী

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রী ধর্ষনের শিকার !

বীরগঞ্জ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

ঠাকুরগাঁওয়ে ছেঁড়া পোস্টার নিয়ে বিচারের দাবিতে থানায় হাজির মেম্বার প্রার্থী — ফজলুল

দিনাজপুরে এসিআই মটরস ইয়ামাহার উদ্যোগে মোটরসাইকেল চালানোর প্রশিক্ষন

ঠাকুরগাঁওয়ে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক !

বীরগঞ্জে আমবাগান হতে আদিবাসী মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

দিনাজপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা

পঞ্চগড়ে পানি উন্নয়ন বোর্ডের পামনদী সেচ প্রকল্পের পানি ব্যবস্থাপনা দলের সদস্যদের দুইদিনের প্রশিক্ষণ সমাপ্ত

ঢাকাস্থ বীরগঞ্জ সমিতির বার্ষিক বনভোজন