Wednesday , 30 November 2022 | [bangla_date]

পার্বতীপুরে নবনির্বাচিত মেয়রের সংবর্ধনা রূপ নিল জনসভায়

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি-পার্বতীপুরে নবনির্বাচিত মেযরের সংবর্ধনা রূপ নিল জনসভায়। গত ২ নভেম্বর পার্বতীপুর পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আমজাদ হোসেন প্রথমবারের মত মেয়র নির্বাচিত হওয়ায় তাকে গণ-সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার বিকেলে পার্বতীপুর পৌর শহরের বাস টার্মিনাল সংলগ্ন নতুন পৌর ভবনের সামনে মুক্ত মঞ্চে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিকে অনুষ্ঠানটি সফল করতে ওইদিন দুপুর থেকেই পৌরসভার ৯টি ওয়ার্ডসহ উপজেলার সব ক’টি ইউনিয়ন থেকে দলীয় নেতা-কর্মীরাসহ সাধারন জনগণ পৃথক-পৃথকভাবে বিজয় মিছিল নিয়ে অনুষ্ঠানস্থলে এসে সমবেত হতে থাকেন এবং এক পর্যায়ে হাজারো জনতার উপস্থিতিতে ওই সংবর্ধনা অনুষ্ঠানটি জনসভায় পরিনত হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হাফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক মন্ত্রী, দিনাজপুর জেলা আওয়ামীলীগের পুণঃনির্বাচিত সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা আওয়ামীলীগের নব নির্বাচিত সাধারন সম্পাদক আলতাফুজ্জামান মিতা, সহ সভাপতি আজিজুল ইমাম চৌধুরী, ফুলবাড়ি আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুশফিকুর রহমান বাবু ও সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ। সংবর্ধনা অনুষ্ঠান শেষে ঢাকা থেকে আগত জাতীয় পর্যায়ের শিল্পীদের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত দর্শক সহ আমন্ত্রিত অতিথিরা প্রানভরে উপভোগ করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুর উপজেলা বিএনপি সম্মেলন উপলক্ষে ৩টি পদে ৯ জনের মনোনয়ন পত্র দাখিল

দিনাজপুরে গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ ১৯৭১শীর্ষক নবম প্রশিক্ষণ কোর্স উদ্বোধন

বীরগঞ্জে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে ইসলামিক আন্দোলনের র‍্যালী

পীরগঞ্জে বিকাশ ব্যবসায়ী ইসাহাক হত্যায় জড়িত ৩ জন আটক

পঞ্চগড়ের তেতুলিয়ায় একই চা-বাগানে হচ্ছে মাল্টা , চায়ের চেয়ে লাভবান হচ্ছে চাষিরা

ঠাকুরগাঁওয়ে হরিজন ও দলিতদের চাকুরীর ক্ষেত্রে ৮০শতাংশ কোটা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

আটোয়ারীতে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সাধারণ সভা

নবনির্বাচিত পৌর মেয়রের সৌজন্যে প্রীতিম্যাচ ফুটবল খেলা অনূষ্ঠিত

রাণীশংকৈলে এমপি আলী আকবরের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

বাহাদুর বাজার মৎস্য ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেড’র বার্ষিক সাধারন সভা