Tuesday , 15 November 2022 | [bangla_date]

পার্বতীপুরে রেললাইনের পাশে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

পার্বতীপুর(দিনাজপুর) প্রতিনিধি\ পার্বতীপুর-সৈয়দপুর রেল লাইনের পাশের ধানক্ষেত থেকে দিনাজপুরের পার্বতীপুরে মানিক নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মৃত মানিক (২৭) পার্শ্ববর্তী নীলফামারীর সৈয়দপুর উপজেলার হাতিখানা ক্যাম্পের ইদ্রিস আলীর ছেলে।
গতকাল মঙ্গলবার সকালে পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা সংলগ্ন পার্বতীপুর-সৈয়দপুর রেললাইনের পাশের ধানক্ষেত থেকে মানিকের লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, পার্বতীপুর মডেল থানার ওসি আবুল হাসনাত, রেলওয়ে থানার ওসি নুরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
মঙ্গলবার সকাল ১০ টার দিকে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার পশ্চিমে রেললাইনের পাশের ধান ক্ষেতে যুবকটির লাশ মিলে। ধারনা করা হচ্ছে তাকে হত্যা করে কোন সংঘবদ্ধ দল সেখানে ফেলে গেছে।
নিহত মানিক সৈয়দপুর উপজেলার হাতিখানা ক্যাম্পের ইদ্্িরস আলীর ছেলে বলে তার বুক পকেটে থাকা পরিচয়পত্র থেকে পুলিশ নিশ্চিত করে।
পার্বতীপুর মডেল থানার এস আই মেহেদি জানান, মঙ্গলবার সকালে ৯৯৯ নম্বর পিলারের কাছে থেকে নিহতের খবর পায় মডেল থানা পুলিশ। উদ্ধারকৃত মানিকের শরীরের বেশ কিছু স্থানে ক্ষতের চিহ্ন রয়েছে। পুলিশ বলেছে অন্য কথা। রাতে চলাচলকারী কোন এক ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্ত রিপোর্ট পেলে আসল ঘটনা বেরিয়ে আসবে বলেও জানান তারা। এদিকে স্থানীয়দের ধারনা, পুর্ব শত্রæতার জের ধরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।
জানা যায়, মানিক প্রায় তিন মাস আগে বিয়ে করেন। তবে স্ত্রীর সাথে তার বিয়ের পর থেকে ঝামেলা চলে আসছিল। সোমবার দুপুরে মানিক বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ হয়।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে কয়েকজন বন্ধু রেললাইন দিয়ে পার্বতীপুরে স্টেশনের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে রেল লাইনের ওপর একটি জুতা দেখতে পান। পরে পাশের ধানক্ষেতে একটি লাশ দেখতে পায়। পরে ৯৯৯এ কল দিয়ে পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
পার্বতীপুর মডেল থানার ওসি আবুল হাসনাত এর সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে কোন ট্রেনের সাথে ধাক্কায় দূর্ঘটনা ঘটতে পারে। এ ঘটনার পর গড়িয়ে পাশের ধান ক্ষেতে লাশ পড়ে থাকে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে জাতীয় পাটির বর্ধিত সভা অনুষ্ঠিত

বিগত ১৬ বছরে নববর্ষে দলীয় প্রভাবের সাথে  বিদেশি রাষ্ট্রের প্রভাবও আমরা দেখেছি —পঞ্চগড়ে শহীদ সাগরের কবর জিয়ারতের পর সারজিস

বিগত ১৬ বছরে নববর্ষে দলীয় প্রভাবের সাথে বিদেশি রাষ্ট্রের প্রভাবও আমরা দেখেছি —পঞ্চগড়ে শহীদ সাগরের কবর জিয়ারতের পর সারজিস

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিতে বিপ্লব ঘটিয়েছেন -মনোরঞ্জন শীল গোপাল এমপি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরের ৬টি আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৪৮জন

ইঞ্জিনিয়ার আবদুস সবুর এমপি নির্বাচিত হওয়ায় দিনাজপুরে আইইবি’র শুভেচ্ছা র‌্যালী

করোনার ভয়ে ভারত ছেড়ে দলে দলে পালাচ্ছেন ধনীরা

হরিপুরে অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ

জিগজ্যাগ ইটভাটার ছাড়পত্র ও লাইসেন্স প্রাপ্তি এবং কয়লা সংকট সমাধানের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান

পীরগঞ্জে জেন্ডার সংবেদনশীলতা বিষয়ক সেমিনার

ওয়ার্ল্ড ভিশনের পরিকল্পনা প্রনয়ণ সভায় সদর ইউএনও অংশগ্রহন মূলক শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ঘটাতে সকলকে এগিয়ে আসতে হবে