Saturday , 26 November 2022 | [bangla_date]

পীরগঞ্জে নেশার টাকা না দেওয়ায় মা-বাবাকে মারপিট- ছেলের ৬ মাসের জেল

পীরগঞ্জ প্রতিনিধি ঃ নেশার টাকা না দেওয়ায় মা এবং বাবাকে মারপিট করার দায়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে লাভলু হোসেন নামে এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম করাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। শনিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহরিয়ার নজির এ কারাদন্ড দেন। লাভলু উপজেলার চাঁদপুর গ্রামের শামসুল হকের ছেলে।
পীরগঞ্জ থানার ওসি (তদন্ত) বিদ্যুৎ কুমার চৌধুরী জানান, লাভলু একজন মাদকাসক্ত ব্যক্তি। নেশার টাকার জন্য প্রায়ই তার মা ও বাবাকে প্রায়ই মারপিট করতো লাভলু। শুক্রবার দুপুরে নেশার টাকার জন্য আবারো মা ও বাবাকে মারপিট করে এবং ধারালো অস্ত্র দিয়ে জখম করার চেষ্টা চালায়। এতে নিরুপায় হয়ে লাভলুর মাতা শেফালি বেগম উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত আভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে ভ্রাম্যমান আদালতে উপস্থাপন করেন। বিকালে দন্ডপ্রাপ্তকে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

মেডিকেলে চান্স পাওয়া অর্কের স্বপ্ন

দেশের চিকিৎসা সেবায় ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে- নৌ প্রতিমন্ত্রী

জেলা বিএনপি’র সহ সভাপতি আখতারুজ্জামান জুয়েল চেম্বার অব কমার্সের সিনিয়র সহ সভাপতি নির্বাচিত

নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে খানসামায় সজাগ প্রশাসন ও পুলিশ

কোদালের আঘাতে স্কুল শিক্ষক হাসপাতালে

রাণীশংকৈলে চেয়ারম্যানের আঘাতে মাথা ফাটল সচিবের।।থানায় অভিযোগ

পঞ্চগড়ে বলৎকারের অভিযোগে সাবেক সেনা সদস্য গ্রেফতার

পুষ্টিগুণ সমৃদ্ধ বিদেশি ফল মালবেরি চাষে সফলতা

বোচাগঞ্জে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে ৭০ লিটার চোরাই মদ ৪ বোতল ফেন্সিডিলউদ্ধার সহ ৩ জন আটক