Saturday , 5 November 2022 | [bangla_date]

প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য প্রত্যেকটি মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বিকাশ ঘোষ, বীরগঞ্জ ( দিনাজপুর) প্রতিনিধি॥- দিনাজপুর-১(বীরগঞ্জ -কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, সমন্বিত অর্থনৈতিক ভিত্তিতেই রাষ্ট্র পরিচালনার চিন্তা বঙ্গবন্ধুর। বঙ্গবন্ধুর চিন্তায় পশ্চাৎপদ সকল জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তি না হলে স্বাধীনতার স্বাদ উপলব্ধি করা যাবে না। সেই ধারাবাহিকতায় জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। শেখ হাসিনার লক্ষ্য প্রত্যেকটি মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা।
শনিবার (৫ নভেম্বর ২০২২) বিকেলে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ এর আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ৫১ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এবারের প্রতিপাদ বিষয় ‘বঙ্গবন্ধু’র দর্শন, সমবায়ে উন্নয়ন’।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজ কুমার বিশ্বাস এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক মো. নুর ইসলাম নুর, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মো. শামিম ফিরোজ আলম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মো সারওয়ার মুর্শেদ।
এর আগে জাতীয় সঙ্গীতের তালে তালে মনোরঞ্জন শীল গোপাল এমপি জাতীয় পতাকা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম সমবায়ী পতাকা উত্তোলন করেন। এরপর এক বর্ণাঢ্য র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রানীশংকৈলে প্রাথমিক বিদ্যালয়ের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

১৭ বছর ধরে মানুষ গণতন্ত্রের জন্য লড়াই করেছে একটি অবাধ সুষ্ট নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে —–তারেক রহমানের আইন উপদেষ্টা

তেঁতুলিয়া স্বাস্থ্য কমপ্লেক্সর বেহাল অবস্থা নেই কোনো অ্যাম্বুলেন্স চালক

পীরগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার

পীরগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার

দিনাজপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান স্কুল বাংলা স্কুলে’র শিক্ষক, কর্মচারীরা ২৮ মাস থেকে বেতন ভাতা না পেয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করছে

পঞ্চগড়ে স্বল্প মেয়াদী আগাম জাতের বিনাধান ১৭ কর্তন উপলক্ষে মাঠ দিবস

বীরগঞ্জ পাকিস্তানী হানাদার মুক্ত দিবস ও স্বাধীনতার সুর্বণজয়ন্তী পালন উপলক্ষ্যে প্রস্ততিমূলক সভা

চিরিরবন্দরে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু

চিরিরবন্দরে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু

পঞ্চগড়ে ২৮৭টি ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করবেন ৩,৭৩১ জন আনসার ও ভিডিপি সদস্য

বাংলাবান্ধা স্থলবন্দর লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ