Sunday , 20 November 2022 | [bangla_date]

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার কৃষক বান্ধব সরকার-এমপি গোপাল

সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কৃষক বান্ধব সরকার। এ দেশের দরিদ্র কৃষকদের কথা চিন্তা করে শেখ হাসিনার সরকার ভুর্তুকি দিয়ে কৃষকদের মাঝে সার, বীজ,কীটনাশকসহ কৃষি উপকরণ বিতরণ করছে। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সহযোগিতা ও আপনাদের অক্লান্ত পরিশ্রমের কারনে বাংলাদেশে আজ খাদ্য উৎপাদনে সয়ংসম্পুর্ণ।
রোববার বিকেলে কাহারোল উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২২-২০২৩ অর্থবছরে রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমূখী, শীতকালীন পেঁয়াজ ও মুগডাল ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী আক্তার, উপজেলা কৃষি অফিসার আবু মো. সাদেক, উপজেলা সমাজসেবা অফিসার রাজীব বাগচী, কাহারোল উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, সাধারন সম্পাদক আব্দুল লতিফ, বঙ্গবন্ধু সৈনিকলীগের জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন।
পরে উপজেলার হলরুমে উপজেলা সমাজসেবা কার্যালয় ও উপজেলা প্রশাসন এর আয়োজনে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ কর্তৃক ক্ষুদ্র-নৃগোষ্ঠী সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন, ছাত্র-ছাত্রীদের মাঝে উপবৃত্তি এবং ভিক্ষুক পুর্ণবাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় উপকারভোগীর মাঝে অনুদানের চেক বিতরণ করেন এমপি গোপাল।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
স্বেচ্ছাসেবকলীগ সভাপতি বাবু নির্মল  রঞ্জন গুহ’র রোগমুক্তি কামনায় দোয়া

স্বেচ্ছাসেবকলীগ সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ’র রোগমুক্তি কামনায় দোয়া

করোনা বিস্তার রোধে উদ্বুদ্ধকরনে বীরগঞ্জ উপজেলা যুব শ্রমিক লীগের মাস্ক বিতরণ

সাব-রেজিস্ট্রার অফিসে সহকর্মীকে যৌন নিপীড়নের অভিযোগ

বিশ্ব মানবাধিকার দিবস পালিত

দিনাজপুর সদরে প্রতীক বরাদ্দ পেয়েই নির্বাচনী মাঠে হইপ ইকবালুর রহিম

আটোয়ারীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয়  ফুটবল টুর্ণামেন্টের উপজেলা পর্যায়ে ফাইনাল খেলা

আটোয়ারীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের উপজেলা পর্যায়ে ফাইনাল খেলা

বীরগঞ্জে অজানা রোগে গবাদি পশুর মৃত্যুর ঘটনায় ৪সদস্যের রোগ অনুসন্ধান টিম গঠন

দুই ইউপি চেয়ারম্যান ও সভাপতি-সম্পাদকসহ ফুলবাড়ী বিএনপির ১৩ নেতা আটক

ঘোড়াঘাটে ৮৬৭ টি পরিবারের মাঝে জি-আর চাল বিতরণের উদ্বোধন

আটোয়ারীতে পুলিশ কর্তৃক ফেনসিডিলের বড় চালান সহ স্বামী-স্ত্রী আটক