Sunday , 6 November 2022 | [bangla_date]

প্রবাসি ভাইয়ের লাশ দেশে ফিরাতে প্রধান মন্ত্রির কাছে আকুতি

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল পৌর শহরের ৯নং ওয়ার্ডের ঈদগাহ বাসিন্দা রেজাউল করিমের কনিষ্ট পুত্র মোঃ শুভ (২০) সৌদি আরবে ৩মাস পূর্বে চাকুরী সন্ধানে যায়। সৌদি আরবে আলমাদানী আলকাশিম এলাকার পল্টি র্ফামে চাকুরীরত অবস্থায় স্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়লে কোম্পানির লোকজন সৌদি আরবের আলকাশিম বুনাইদা জেনারেল হাসপাতালে ভর্তি করান। শুভ চিকিৎসাধীন অবস্থায় গত ১লা নভেম্বর মঙ্গলবার রাত ১২টায় ইন্তেকাল করেন। জানা যায় মৃতের বড় ভাই সৌদি প্রবাসি জাহিরুল ইসলাম। সে সৌদির রিয়াদ থেকে রওনা নিয়ে ভাইয়ের কাছে গেলে ভাইয়ের লাশ দেখতে পায়। ভাইয়ের লাশ বাংলাদেশে ফিরে আনতে বাংলাদেশের প্রধান মন্ত্রীর কাছে সাহায্যের জন্য কাকুতি-মিনতি করেন। এ তথ্য রাণীশংকৈলের স্থাানীয় সাংবাদিকদের জানিয়েছেন মৃতের বাবা রেজাউল করিম।
এদিকে মৃতের মা সুফিয়া বেগম সন্তানের মুখ শেষবারের মতো দেখার আকুতি করেন। জীবনের শেষ দেখা টুকু দেখতে পেলে মনে শান্তি পাবো।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে চট্টগ্রাম বন্দর ইজারা প্রক্রিয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল

সুন্দরগঞ্জে উপজেলা প্রশাসনের সংবাদ বর্জন করলেন সাংবাদিকরা

পীরগঞ্জে দুর্গা পূজা উপলক্ষে জিআর চালের ডিও বিতরণ

বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে

আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা

বীরগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত

পীরগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত

খানসামায় ইউএনও’র হস্তক্ষেপে বন্ধ বাল্যবিবাহ

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কাছে ৮ পরিবারের আকুল আবেদন

বীরগঞ্জে ভোগডোমা আশ্রয়ণ প্রকল্পে ঘর জবর দখলকে কেন্দ্র করে সংঘর্ষে আহত – ৬