Friday , 4 November 2022 | [bangla_date]

ফুলবাড়ীতে ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলায় উপচেপড়া ভীড়

ফুলবাড়ী প্রতিনিধি\ বিলুপ্তপ্রায় জাতীয় খেলাটি দেখতে দিনাজপুরের ফুলবাড়ীতে নানা বয়সের নারী-পুরুষ উপচে পড়া ভিড় আর করতালির মধ্যে হা-ডু-ডু টুর্নামেন্ট’ অনুষ্ঠিত হয়। গ্রামবাংলার জনপ্রিয় ঐতিহ্যবাহী এই হা-ডু-ডু খেলায় ৮টি দল অংশ নেয়।
গতকাল বৃহস্পতিবার উদ্বোধনী খেলায় বাসুদেবপুর একাদশ ৩০ পয়েন্ট এবং দৌলতপুর ঘোড়ার মোড় একাদশ ৬৭ পয়েন্ট পেয়ে জয়ী হয়। শেষে বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিদ্বয়।
গত বুধবার বিকেল সাড়ে ৫টায় শুরু হয়ে রাত সাড়ে ৮টা পর্যন্ত খেলাটি অনুষ্ঠিত হয়।
ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউপির মোক্তারপুর যুব সংঘের উদ্যোগে ‘শামীম মেম্বার হা ডু ডু টুর্নামেন্ট’ অনুষ্ঠিত হয়।
খেলার হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে হা-ডু-ডু টুর্ণামেন্ট খেলার আয়োজন করা হয় বলে আয়োজকরা জানান। জনপ্রিয় এ খেলা দেখতে মাঠের চারিদিকে কানায় কানায় পরিপূর্ন ছিল দর্শক। গ্রামবাংলার ঐতিহ্যবাহী জাতীয় খেলাটি দেখতে মোক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিভিন্ন বয়সি নারী ও পুরুষের সমাগম ঘটে।
গত বুধবার বিকেল সাড়ে ৫টায় মোক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ‘শামীম মেম্বার হা ডু ডু টুর্নামেন্ট’র উদ্বোধনকালে খয়েরবাড়ী ইউপি সদস্য শামীম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য শফিকুল ইসলাম বাবু। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ মহিলা সদস্যা হাসিনা বেগম, দৌলতপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম প্রমুখ।
খেলা দেখতে আসা কলেজছাত্রী আয়েশা আক্তার বলেন, বই পুস্তকে হা ডু ডু খেলার নাম দেখেছি এবং পড়েছি। নিজ স্কুল মাঠে খেলা দেখে ভালো লেগেছে। গ্রামবাংলার এই খেলাকে বাঁচিয়ে রাখা প্রয়োজন। তাছাড়া খেলাধূলা নিয়মিত আয়োজন করলে যুব সমাজ মাদকের ছোবল থেকে রক্ষা পাবে।
হাডুডু খেলার উদ্যোক্তা ও খয়েরবাড়ী ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান শামীম হোসেন বলেন, হা ডু ডু আমাদের দেশের জাতীয় খেলা হলেও কালের বিবর্তনে অনুশীলন আর হয় না। তাই খেলাটির ঐতিহ্য ধরে রাখতেই এই আয়োজন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

জেলা পর্যায়ে অদম্য নারীর স্বীকৃতি পেলেন বীরগঞ্জের সহকারী শিক্ষক সুলতানা রাজিয়া

রাণীশংকলৈ যুব উন্নয়ন প্রশক্ষিণরে যাচাই বাছাইয়ে অনয়িম

বোদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের ৫৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মাঘের শুরুতেই দিনাজপুরে কুয়াশারা সাথে কনকনে ঠান্ডা

খানসামায় ক্যানেল পরিদর্শনে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা

ঠাকুরগাঁওয়ে ধর্ষন মামলায় ১ জনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ডাদেশ

ভবিষ্যতেও বঙ্গবন্ধু কন্যা ক্যান্সার, কিডনিসহ বিভিন্ন রোগীদের আর্থিক সহযোগিতা প্রদান করবেন —————-হুইপ ইকবালুর রহিম এমপি

সেতাবগঞ্জ চৌরাস্তা মোড়ের পশু খাদ্য ব্যবসায়ী ইত্যাদি পোল্ট্রি ফিড দোকানে

হরিপুরে কে.এস প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

দিনাজপুর জেলায় ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা এবার ছাড়িয়ে যাবে